Bank/Rail 

কলকাতা মেট্রোয় চাকরির সুযোগ! ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন?

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) তাদের ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। নিয়োগ চুক্তির ভিত্তিতে হবে।

কোন পদে নিয়োগ হবে:

ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার/আরবিট্রেশন/সিভিল/এক্সপোর্ট

যোগ্যতা:

ভারতীয় রেল, কেন্দ্রীয় সংস্থা বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার/সিভিল (এসজি/জেএজি লেভেল) পদের অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন।
রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারদেরও আবেদনের সুযোগ থাকবে।
আবেদনকারীর বয়স 60 থেকে 62 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

প্রাথমিকভাবে 6 মাসের চুক্তি।
পারফরমেন্সের উপর ভিত্তি করে বেতন বৃদ্ধি পেতে পারে।
বিস্তারিত বেতন কাঠামো জানতে মূল বিজ্ঞপ্তি দেখুন।

কিভাবে আবেদন করবেন:

আবেদনকারীকে নির্ধারিত ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
প্রয়োজনীয় নথিপত্রের সাথে আবেদন করতে হবে।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: 22 মে, 2024।
বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের জন্য কেএমআরসিএল-এর ওয়েবসাইট দেখুন।

Related posts

Leave a Comment