irconBank/Rail Contractual 

ইরকন ইন্টারন্যাশনালে ২৯ ম্যানেজার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজার পদে ২৯ জনকে নিচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে। পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং অসম প্রোজেক্টে নিয়োগ হবে চুক্তিভিত্তিতে।

ম্যানেজার/ সিভিল: শূন্যপদ ৬টি। ম্যানেজার/ এস অ্যান্ড টি: শূন্যপদ ৬টি। ম্যানেজার ওএইচই: শূন্যপদ ১৭টি।

অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। থোক মাইনে মাসে ৬০,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে সিভিল পদের ক্ষেত্রে ১৬ আগস্ট, এস অ্যান্ড টি পদের ক্ষেত্রে ১৮ আগস্ট এবং ওএইচই পদের ক্ষেত্রে ২০ আগস্ট। ওপরে বলা দিনগুলিতে ইন্টারভিউ হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://www.ircon.org/ ওয়েবসাইটে। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন। সঙ্গে নেবেন যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি। এগুলি সহ ওপরে বলা তারিখ ও সময়ে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবেন এই ঠিকানায়: Ircon International Limited, C-4 District Centre, Saket, New Delhi – 110 017. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: C-04/ 2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment