PPE suitMiscellaneous 

৫০ লক্ষ পিপিই স্যুট রপ্তানিতে অনুমোদন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ প্রতি মাসে ৫০ লক্ষ পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট বা পিপিই স্যুট রপ্তানি করা যাবে। ‘মেক ইন ইন্ডিয়া রপ্তানি’ প্রকল্পকে চাঙ্গা করতেই সরকারের এই সিদ্ধান্ত। ট্যুইট করে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। করোনার মোকাবিলায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এই পিপিই স্যুট পরে থাকতে হয় সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য।

গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আত্মনির্ভর’ ভারত গড়ার কথা বলেছিলেন। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে উৎসাহ দিতেই তিনি এই আহ্বান জানিয়েছিলেন। করোনার আবহে আর্থিক পরিস্থিতিকে একটু চাঙ্গা করার জন্যই প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর’ হওয়ার কথা বলেন। প্রসঙ্গত গত রবিবার তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ‘ভোকাল ফর লোকাল’ হওয়ার কথা বলেছেন। এর অর্থ স্থানীয় জিনিসপত্র কেনার জন্য জনগণের কাছে তিনি এইভাবেই আবেদন করেন । বলেছেন, স্থানীয় জিনিস কিনলে দেশের অর্থনীতির ভিত মজবুত হবে। দেশীয় পণ্য উৎপাদন ও রপ্তানি করে বিদেশের বাজার ধরতে উদ্যোগীও সরকার। এরই হলস্বরূপ প্রতি মাসে ৫০ লক্ষ পিপিই স্যুট রপ্তানিতে সরকারের অনুমোদন।

Related posts

Leave a Comment