রাইটস লিমিটেডে ১৪৬ গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও ট্রেড অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য গ্রাজুয়েট, ডিপ্লোমা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস ক্যাটেগরিতে ১৪৬ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে রাইটস (আর আই টি ই এস) লিমিটেড। আবেদন করতে হবে অনলাইনে। যোগ্য ভারতীয়রা আবেদন করতে পারেন। তবে বিভিন্ন রিজিয়নের নিকটবর্তী প্রোজেক্ট সাইট অফিসে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার। সংরক্ষিত শ্রেণীর প্রার্থী এবং প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিণ আছে। ১ বছরের ট্রেনিং।
ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস: শূন্যপদ ৭৬টি। প্রার্থীদের ৪ বছরের ও পুরোো সময়ের (বি ই/ বিটেক) ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। নন-ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস: শূন্যপদ ২০টি। প্রার্থীদের ৩ বছরের ও পুরো সময়ের বিএ/ বিবিএ/ বি কম ডিগ্রিধারী হতে হবে। পাশ করে থাকতে হবে গত ৩ বছরের মধ্যে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাস ১৪,০০০ টাকা।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: মোট শূন্যপদ ১৫টি। প্রার্থীদের এনসিভিটি/ এসসিভিটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে, ৩ বছরের ও পুরো সময়ের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী হতে হবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাস ১২,০০০ টাকা।
ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই পাশ): শূন্যপদ ৩৫টি। প্রার্থীদের আইটিআই পাশ হতে হবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাস ১০,০০০ টাকা।
ওপরে বলা শিক্ষাগত যোগ্যতাগুলি মোট অন্তত ৬০ (তফশিলি/ ওবিসি/ শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৫০) শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ১২ মে তারিখের মধ্যে অর্জন করে থাকতে হবে।
প্রথমে দরখাস্তগুলি ট্রেড/ শাখা/ স্ট্রিম -এ পাওয়া নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে। বাছাই হওয়া প্রার্থীদের ই-মেলের মাধ্যমে জানানো হবে। লিঙ্কেও পাবেন।
প্রার্থীদের প্রথমে বি ও এ টি -তে রেজিস্টার করতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/ ডিপ্লোমাধারী প্রার্থীরা নিজেদের রেজিস্টার করবেন NATS Portal www.mhrdnats.gov.in -তে। আইটিআই পাশ কিংবা বিএ/ বিবিএ/ বি কম পাশ গ্রাজুয়েট ডিগ্রিধারী প্রার্থীরা রেজিস্টার করবেন NAPS portal www.apprenticeshipindia.org -তে।
NATS/ NAPS অ্যপ্রেন্টিসশিপ পোর্টালে রেজিস্ট্রশন হয়ে গেলে রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাই ফর্ম পূরণ করে সাবমিট করবেন https://forms.gle/vQk548kzhQKyARxZA লিঙ্কে। ফর্ম পূরণ করা হলে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে ১টি পিডিএফ ফাইলে, ১২ মে-র মধ্যে, পাঠাবেন ritesapprenticerecruitment2021@gmail.com ই-মেল আইডি-তে। অনলাইন দরখাস্তের প্রিন্ট নিয়ে তার নির্দিষ্ট জায়গায় ছবি সেঁটে রাখবেন। প্রমাণপত্র যাচাইয়ের ডাক পেলে তখন প্রয়োজন হবে। এসময়ে সঙ্গে নিতে হবে যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি।
বিজ্ঞপ্তিতে কোনও সংশোধন বা সংযোজন হলে তা জানতে পারবেন www.rites.com ওয়েবসাইটে। রাইটস -এর সঙ্গে কোনও রকম যোগাযোগ করার সময় নোটিফিকেশন নং, বিওএটি এনএটিএস/ এনএপিএস রেজিস্ট্রেশন নং, প্রার্থীর নাম এবং বৈধ ই-মেল আইডি উল্লেখ করতে হবে। দরখাস্তের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয়ে আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

