পশ্চিম-মধ্য রেলে ৭১৬ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেডে ৭১৬ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে পশ্চিম-মধ্য রেলের কোটা ডিভিশনে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিস রুলস ১৯৬২ অনুযায়ী ট্রেনিং হবে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, পেইন্টার, প্লাম্বার সহ বিভিন্ন ডিসিপ্লিনে। মোট আসন সংখ্যার মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধীদের জন্য নিয়ম অনুযায়ী আসন সংরক্ষিত আছে।
ইলেক্ট্রিশিয়ান: আসন সংখ্যা ১৩৫টি। ফিটার (যান্ত্রিক): আসন সংখ্যা ১০২টি। ওয়েল্ডার (ইলেক্ট্রিক ও গ্যাস): আসন সংখ্যা ৪৩টি। পেইন্টার (জেনারেল): আসন সংখ্যা ৭৫টি। ম্যাসন: আসন সংখ্যা ৬১টি। কার্পেন্টার: আসন সংখ্যা ৭৩টি। ইলেক্ট্রনিক্স: আসন সংখ্যা ৩০টি। প্লাম্বার: আসন সংখ্যা ৫৮টি। ফর্জার অ্যান্ড হিট ট্রিটার (ব্ল্যাকস্মিথ): আসন সংখ্যা ৬৩টি। ওয়্যারম্যান: আসন সংখ্যা ৫০টি। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: আসন সংখ্যা ১০টি। মেশিনিস্ট: আসন সংখ্যা ৫টি। টার্নার: আসন সংখ্যা ২টি। ল্যাব অ্যাসিস্ট্যান্ট: আসন সংখ্যা ২টি। ক্রেন অপারেটর: আসন সংখ্যা ২টি। ড্রাফটসম্যান (মেকানিক): আসন সংখ্যা ৫টি।
কোনও স্বীকৃত বোর্ড থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ প্রার্থীরা এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১-৪-২০২১ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। ট্রেনিং ও স্টাইপেন্ড অ্যাপ্রেন্টিসশিপ নিয়ম অনুযায়ী।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। বাছাইয়ের পর প্রার্থীদের একটি চুক্তিপত্রে সই করতে হবে। তবে যাঁদের বয়স ১৮ বছরের নিচে তাঁদের ক্ষেত্রে তাঁদের অভিভাবকরা এই চুক্তিপত্রে সই করবেন।
আবেদন করবেন অনলাইনে www.apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ এপ্রিলের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১৭০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। ফি জমা হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখেন। পরে প্রয়োজন হবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: WCR/P-HQ/Rectt./122/Act.App. আরও বিস্তারিত জানতে পারবেন www.mponline.gov.in ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।

