Swastha-BhavanGovernment Jobs State Government 

৬৭ হেলথ ম্যানেজার ডব্লু বি স্টেট হেলথে অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পাবলিক হেলথ ম্যানেজার পদে ৬৭ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অধীনস্থ, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। চুক্তিতে নিয়োগ হবে পশ্চিমবঙ্গের যে কোনও মিউনিসিপ্যালিটি/ মিউনিসিপ্যাল কর্পোরেশনে, ন্যাশনাল আর্বান হেলথ মিশনের অধীনে। ভারতীয় নাগরিক কথা তথা পশ্চিমবঙ্গের যোগ্য স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে।

পাবলিক হেলথ ম্যানেজার: শূন্যপদ ৬৭টি। ১) ডেন্টাল বা নার্সিংয়ের গ্র্যাজুয়েট হলে। অথবা লাইফ সায়েন্সের মাস্টার ডিগ্রিধারী বা ইকনমিক্সের মাস্টার ডিগ্রিধারী হলে। অথবা সোশ্যাল সায়েন্সের গ্র্যাজুয়েটদের পাবলিক হেলথ/ কমিউনিটি হেলথ/ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে মাস্টার্স থাকলে। অথবা যে কোনও শাখার গ্র্যাজুয়েটরা হিউম্যান রিসোর্স/ হেলথ কেয়ারে এমবিএ হলে। এবং ২) এম এস অফিস এবং ইন্টারনেট-সহ কম্পিউটারে দক্ষ হলে আবেদন করতে পারবেন।

পাশ করার পর হেলথ প্রগ্রাম ম্যানেজমেন্ট ফিল্ডে disease surveillance/ community mobilization/ inter Sectoral collaboration/ IEC-BCC Activities/ Quality Control/ Monitoring and Evaluation -এ ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। ১.১.২০২১ তারিখের হিসেবে বয়স ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় আছে। মাইনে মাসে ৩৫,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা অর্জনের নম্বর ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই প্রার্থীদের কম্পিউটার টেস্টের মাধ্যমে। কম্পিউটার টেস্টে অন্তত ৫০ শতাংশ পেতে হবে। চূড়ান্ত বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় (৭৫ নম্বর), অভিজ্ঞতায় (১০ নম্বর) এবং কম্পিউটার টেস্টে (১৫ নম্বর) -এর ভিত্তিতে।

নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট/ ডেবিট কার্ডের মাধ্যমে দরখাস্তের ফি জমা দেবেন ৩ ডিসেম্বরের মধ্যে। দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১০০ (সংরক্ষিত শ্রেণির প্রার্থী হলে ৫০) টাকা। পদ্ধতি পাবেন ওয়েবসাইটে।

আবেদন করবেন www.wbhealth.gov.in ওয়েবসাইটের ULR “On-line Recruitment” -এ গিয়ে। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ১৭ থেকে ২৬ নভেম্বরের মধ্যে। ফর্ম পুরোপুরি সাবমিট করার শেষ তারিখ ৭ ডিসেম্বর। আবেদনপত্র পূরণ করবেন সঠিকভাবে। অন্যথায় দরখাস্ত বাতিল হবে। দরখাস্ত করার সময় সই এবং ছবির স্ক্যান অবশ্যই আপলোড করতে হবে। দরখাস্তের প্রিন্ট নিয়ে তা নিজের কাছে রাখতে হবে। প্রমাণপত্র যাচাইয়ের সময় লাগবে। তবে প্রিন্টআউট কোথাও পাঠাতে হবে না। যাবতীয় তথ্য/ নির্দেশিকা পাবেন ওপরে বলা ওয়েবসাইটের ULR “Recruitment” -এ গিয়ে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment