বিশিষ্ট অর্থনীতিবিদ ইশর জাজ অহলুওয়ালিয়া প্রয়াত

Ishar Judge Ahluwalia

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিশিষ্ট অর্থনীতিবিদ ইশর জাজ অহলুওয়ালিয়া (৭৫) প্রয়াত হলেন। মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। কলকাতার শ্রীশিক্ষায়তন স্কুলের ছাত্রী ছিলেন। ১৯৬২ সালে উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছেন। এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতি নিয়ে বিএ পাশ করেন। পরে প্রথমে দিল্লি স্কুল অব ইকনমিক্স থেকে এমএ এবং তারপরে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে পিএইচডি করেন। সূত্রের খবর, আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) থেকে কর্মজীবন শুরু করেছিলেন এই অর্থনীতিবিদ। এরপর সব মিলিয়ে প্রায় ১৫ বছর ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকনমিক রিলেশন্স (আইসিআরআইইআর) চেয়ারপার্সনের দায়িত্বও পালন করেছেন তিনি। অর্থনীতি বিষয়ক একাধিক বইও লিখেছিলেন তিনি। তাঁর স্বামী মন্টেক সিংহ অহলুওয়ালিয়া যোজনা কমিশনের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *