চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে ৪৯২ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেডে ৪৯২ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ ও অ্যাপ্রেন্টিসশিপ রুলস ১৯৬২ অনুযায়ী।
ফিটার: আসন সংখ্যা ২০০টি। টার্নার: আসন সংখ্যা ২০টি। মেশিনিস্ট: আসন সংখ্যা ৫৬টি। ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেক্ট্রিক): আসন সংখ্যা ৮৮টি। ইলেক্ট্রিশিয়ান: আসন সংখ্যা ১১২টি। রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন মেকানিক: আসন সংখ্যা ৪টি। পেইন্টের (জেনারেল): আসন সংখ্যা ১২টি। মোট আসনের মধ্যে থেকে ১৫টি আসন শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আছে।
কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক/ দশম শ্রেণি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই (এনসিভিটি ফাইনাল এবং প্রভিশনাল) সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১৫-৯-২০২১ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের (জন্মতারিখ হতে হবে ১৫-৯-১৯৯৭ থেকে ১৫-৯-২০০৬-এর) মধ্যে। তফশিলিদের ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ১৫-৯-১৯৯২ থেকে ১৫-৯-২০০৬-এর মধ্যে। ওবিসিদের ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ১৫-৯-১৯৯৪ থেকে ১৫-৯২০০৬-এর মধ্যে। এছাড়া শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে www.apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে, ৩ অক্টোবরের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম গেঁড়াটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: TS/157/AITT (Part)/2021. আরও বিস্তারিত জানতে পারবেন https://clw.indianrailways.gov.in/ ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

