৪৪৯৯ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস বাছাই করবে উত্তর-পূর্ব সীমান্ত রেল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল (এনএফআর) -এর বিভিন্ন ইউনিট এবং রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (আরআরসি) -র জন্য মোট ৪৪৯৯ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসের মেধাতালিকা প্রস্তুত করবে উত্তরপূর্ব সীমান্ত রেল। মেধাতালিকা প্রস্তুত করা হবে কেবলমাত্র অনলাইন দরখাস্তের ওপর ভিত্তি করে। কাজেই প্রার্থীরা দরখাস্ত জমা দেবেন নীচে বলা আরআরসি/ এনএফআর -এর ওয়েবসাইটে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ -র অধীনে।
কোন ইউনিটে (ডিভিশন/ ওয়ার্কশপ) কত অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এবং ইউনিটের ঠিকানা:–
১) কাটিহার (কেআইআর) অ্যান্ড টিডিএইচ ওয়ার্কশপ: ৯৭০ জন (যারমধ্যে- প্রাক্তন সমরকর্মী ৯৭, শারীরিক প্রতিবন্ধী ৩৯)। ৯৭০ -এর মধ্যে- মেকানিক্যাল ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ৬৫৭, টিডিএইচ ডব্লুএস (মেকানিক্যাল) ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ১৯, ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ১৩৩, এস অ্যান্ড টি ডিপার্টমেন্টে একটি ট্রেডে কোটা ৫০ এবং ইঞ্জিনিয়ারং ডিপার্টমেন্টে একটি ট্রেডে কোটা ১১১। ঠিকানা: Sr.Divisional Personnel Officer, Office of the Divisional Railway Manager (P), P.O. Katihar, Bihar.
২) আলিপুর দুয়ার (এপিডিজে): ৪৯৩ জন (যারমধ্যে- প্রাক্তন সমরকর্মী ৪৯, শারীরিক প্রতিবন্ধী ২০)। ৪৯৩ -এর মধ্যে- মেকানিক্যাল ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ১২২, ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ১২১, এস অ্যান্ড টি ডিপার্টমেন্টে একটি ট্রেডে কোটা ৫০ এবং ইঞ্জিনিয়ারং ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেডে মিলিয়ে কোটা ২০০। ঠিকানা: Divisional Personnel Officer(I/C), Office of the Divisional Railway Manager (P), P.O. lipurduarJunction, Dist.Alipurduar, West Bengal-736123.
৩) রঙ্গিয়া (আরএনওয়াই): ৪৩৫ জন (যারমধ্যে- প্রাক্তন সমরকর্মী ৪৩, শারীরিক প্রতিবন্ধী ১৭)। ৪৩৫ -এর মধ্যে- মেকানিক্যাল ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ১৭৪, ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ১২১, এস অ্যান্ড টি ডিপার্টমেন্টে একটি ট্রেডে কোটা ২০ এবং ইঞ্জিনিয়ারং ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেডে মিলিয়ে কোটা ১২০। ঠিকানা: Sr.Divisional Personnel Officer, Office of the Divisional Railway Manager (P), N.F.Railway, Rangiya P.O. Rangiya, Dist. Kamrup (Assam), Pin No.781354.
এই পোস্টটি পড়ে ভাল লাগলে লাইক ও শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন। কমেন্টস সেকশনে গিয়ে আপনার মূল্যবান মতামত জানান।
৪) লুমডিং (এলএমজি) অ্যান্ড এস অ্যান্ড টি/ ওয়ার্কশপ: ১৩০২ জন (যারমধ্যে- প্রাক্তন সমরকর্মী ১৩০, শারীরিক প্রতিবন্ধী ৫২)। ১৩০২ -এর মধ্যে- মেকানিক্যাল ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ৭২১, ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ১০৪, এস অ্যান্ড টি ডিপার্টমেন্টে একটি ট্রেডে কোটা ১০০, এস অ্যান্ড টি ওয়ার্কশপ ডিপর্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ১৯০ এবং ইঞ্জিনিয়ারং ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ১৮৭। ঠিকানা: Sr.Divisional Personnel Officer , Office of the Divisional Railway Manager (P), P.O.Lumding Pin 782447 Assam.
৫) তিনসুিকয়া (টিএসকে): ৪৮৪ জন (যারমধ্যে- প্রাক্তন সমরকর্মী ৪৮, শারীরিক প্রতিবন্ধী ১৯)। ৪৮৪ -এর মধ্যে- মেকানিক্যাল ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ৩১২, ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ১০২ এবং এস অ্যান্ড টি ডিপার্টমেন্টে একটি ট্রেডে কোটা ৫০। ঠিকানা: Divisional Personnel Officer (I/C), Office of the Divisional Railway Manager (P), Tinsukia, N.F.Railway, Tinsukia PIN No.786125, PO. Hijuguri, Dist Tinsukia (Assam).
৬) নিউবনগাইগাঁও ওয়ার্কশপ (এনবিকিউএস) অ্যান্ড ইডব্লুএস/ বিএনজিএন: ৫৩৯ জন (যারমধ্যে- প্রাক্তন সমরকর্মী ৫৩, শারীরিক প্রতিবন্ধী ২২)। ৫৩৯ -এর মধ্যে- মেকানিক্যাল ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ২৯৩, ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টে একটি ট্রেডে কোটা ৪৬, ইডব্লুএস/ বিএনজিএন ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ২০০। ঠিকানা: Asstt. Personnel Officer, Office of the Chief workshop Manager/ N.F.Railway Carriage & Wagon Workshop/ NewBongaigaon, PIN- 783381.
৭) ডিব্রুগড় ওয়ার্কশপ: (ডিবিডব্লুএস) ইউনিট: ২৭৬ জন (যারমধ্যে- প্রাক্তন সমরকর্মী ২৮, শারীরিক প্রতিবন্ধী ১১)। ২৭৬ -এর মধ্যে- মেকানিক্যাল ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড মিলিয়ে কোটা ২২৮, ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টে একটি ট্রেডে কোটা ৪৮। ঠিকানা: Senior Personnel Officer, NF Railway Workshop, Dibrugarh,PIN-786001.
১০+২ সিস্টেমে অন্তত ৫০ শতাংশ নিয়ে মাধ্যমিক/ সমতুলপাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে (আইটিআই) ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। বয়সেের উর্ধ্বসীমায় তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে প্রস্তুত করা মেধাতালিকার ওপর ভিত্তি করে। ট্রেড অনুযায়ী, ইউনিট অনুযায়ী এবং কমিউনিটি অনুযায়ী মেধাতালিকা প্রস্তুত করা হবে। প্রত্যেকটি ইউনিটে মাধ্যমিক/ সমতুলে পাওয়া মোট নম্বর এবং আইটিআই -এর নম্বর (সব সেমিস্টারের গড়)-এর ওপর ভিত্তি করে মেধাতালিকা প্রস্তুত হবে। মাধ্যমিক/ সমতুলে অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। একের অধিক প্রার্থীর একই নম্বর থাকলে সেক্ষেত্রে বেশি বয়সের ভিত্তিতে এবং একাধিক প্রার্থীর একই জন্মতারিখ হলে সেক্ষেত্রে কে আগে মাধ্যমিক/ সমতুল পাশ করেছেন – তার ভিত্তিতে বাছাই করা হবে। শেষে প্রতিটি ইউনিটের, ট্রেডের এবং কমিউনিটির চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। তালিকভুক্তদের থেকে শূন্যপদের ৫ গুণ পর্যন্ত প্রার্থীকে প্রমাণপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে।
আবেদনের ফি বাবদ অনলাইনে দিতে হবে ১০০ টাকা। ফি দেবেন পেমেন্ট গেটওয়ে -র মাধ্যমে। আরআরসি/ এনএফআর ওয়েবসাইটে সঠিকভাবে দরখাস্ত পূরণ করলে তখন কিভাবে ফি দেবেন সে বিষয়ে নির্দেশিকা পাবেন। সফলভাবে ফি পেমেন্ট করলে তখন কিভাবে দরখাস্তের প্রক্রিয়া সম্পূর্ণ করবেন সে সম্পর্কে পুনরায় নির্দেশিকা পাবেন। ফি পেমেন্ট সফল হলে দরখাস্ত ডাউনলোড করতে হবে।
অনলাইন দরখাস্ত করবেন www.nfr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে, ১৬ অগস্ট সকাল সকাল ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১০টার মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং একটি সক্রিয় মোবাইল নম্বর থাকা চাই। অনলাইন দরখাস্ত সাবমিট করলে পাবেন একটি রেজিস্ট্রশন নম্বর পাবেন। এটি যত্ন করে লিখে রাখবেন, নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলিতে বা চিঠিপত্র আদান-প্রদানের সময় লাগবে। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

