Khunti PujaMiscellaneous Trending News 

করোনা আবহেই খুঁটিপুজো ঠাকুরপুকুর এসবি পার্কে

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: কলকাতায় শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি। করোনা আবহেই হল খুঁটিপুজো। কলকাতা মানেই দুর্গাপুজো। যা বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব বলেও পরিচিত। যদিও তেমনভাবে এই বছর সাড়ম্বরে কলকাতা জুড়ে আর দেখা যাবে না দূর্গা পূজার আয়োজন। কারণ করোনা ভাইরাসের জেরে সাধারণ মানুষ যেমন ঘরবন্দি হয়ে রয়েছেন, তেমনই দুর্গাপূজা উদ্যোক্তারা কমিয়েছে পুজোর বাজেট।

সূত্রের খবর, শনিবার ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি স্বাধীনতা দিবসের দিনে তাদের খুঁটি পুজো সেরে ফেলল। জানা গিয়েছে, এদিন ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি সঞ্জয় মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘স্বাধীনতার পতাকা উড়বে আকাশে, পুজোর গন্ধ বাতাসে’– এই বছরের দূর্গা পূজার এমনই ভাবনা নিয়েছে ঠাকুরপুকুর এসবি পার্ক।

Related posts

Leave a Comment