পাওয়ার গ্রিড কর্পোরেশনে ৪৩৫ এক্সিকিউটিভ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ার ট্রেনি-২০২৪) পদে ৪৩৫ ফ্রেশ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট নিচ্ছে পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে। গেট-২০২৪ –এর মাধ্যমে নেওয়া হবে ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, সিভিল, কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিনে। নিয়োগ হবে পাওয়ারগ্রিড এবং সিটিইউআইএলে। GATE 2024-এর মাধ্যমে ইঞ্জিনিয়ার ট্রেইনি নিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র GATE 2024 –এর বৈধ স্কোর গ্রাহ্য হবে।
এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ার ট্রেনি-২০২৪): শূন্যপদ ৪৩৫টি। (পোস্ট আইডি ৩৮৪) ইলেক্ট্রিক্যালে ৩৩১টি (পাওয়ারগ্রিডে ২৯৩, সিটিইউআইএলে ৩৮)। (পি আইডি ৩৮৫) সিভিলে শূন্যপদ মোট ৫৩টি (পাওয়ারগ্রিডে ৪৭, সিটিইউআইএলে ৬)। (পি আইডি ৩৮৬) কম্পিউটার সায়েন্সে শূন্যপদ ৩৭টি (পাওয়ারগ্রিডে ৩১, সিটিইউআইএলে ৬টি)। (পি আইডি ৩৮৭) ইলেক্ট্রনিক্সে শূন্যপদ ১৪টি (পাওয়ারগ্রিডে ২, সিটিইউআইএলে ১২)। সংরক্ষণ আছে।
সংস্লিষ্ট বিষয়ে গেট-২০২৪ সফল প্রার্থীদের করা দরখাস্তের ওপর ভিত্তি করে প্রাথমিক বাছাই হবে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ের আগে ফিজিওমেট্রিক অ্যাসেসমেন্ট হতে পারে। ফলাফল অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউ। ইন্টারভিউয়ে সফল প্রার্থীদের থেকে মোট শূন্যপদের ভিত্তিতে তালিকাভুক্তি হবে।
গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের সময় বৈধ পরিচয়পত্র, গেট-২০২৪ –এর অ্যাডমিট কার্ড এবং গেট-২০২৪ –এর মূল স্কোর কার্ডটি সঙ্গে নিতে হবে। কেবলমাত্র GATE 2024 –এর স্কোর গ্রাহ্য হবে।
প্রার্থীদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের জন্য নির্ধারিত ইঞ্জিনিয়ারিং শাখার বি.ই./ বি.টেক./ বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারী হতে হবে। ৬০ শতাংশ নম্বর/ সমতুল সিজিপিএ থাকতে হবে। ফাইনাল ইয়ারের/ সেমিস্টারের ছাত্র-ছাত্রীরাও আবেদনের যোগ্য। ৩১-১২-২০২৩ তারিখের হিসেবে বয়স ২৮ বছরের মধ্যে।
আবেদন করবেন https://www.powergrid.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৪ জুলাইয়ের মধ্যে, অনলাইন রেজিস্ট্রেশন করে। লাগবে গেট-২০২৪ অ্যাডমিট কার্ডে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য। তফশিলি/ প্রতিবন্ধী/ প্রাঃসঃকঃ/ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ছাড়া বাকিরা ফি দেবেন ৫০০ টাকা। অনলাইন আবেদনের কপি বা অন্য কোনও প্রামাণপত্রে কপি কোথাও পাঠাতে হবে না। বিজ্ঞপ্তি নং CC /08/2023 তারিখ 26.09.2023. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

