হেভি ভেহিকেল ফ্যাক্টরিতে নানা পদে ২৭১ নিয়োগ
হেভি ভেহিকেল ফ্যাক্টরিতে নানা পদে ২৭১ নিয়োগ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র ম্যানেজার, ডিপ্লোমা টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট পদে ২৭১ জনকে নিচ্ছে, ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের Armoured Vehicles Nigam Limited –এর একটি ইউনিট তথা ভারত সরকারের একটি উদ্যোগ, চেন্নাইয়ের হেভি ভেহিকেল ফ্যাক্টরিতে। নির্দিষ্ট মেয়াদ ভিত্তিক পদগুলিতে নিয়োগ হবে ১ বছরের চুক্তিতে। প্রয়োজনে মেয়াদ বাড়তে পারে।
জুনিয়র ম্যানেজার, ডিপ্লোমা টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান, ওয়েল্ডার এবং অ্যাসিস্ট্যান্ট (লিগ্যাল) পদে নিয়োগ হবে।
প্রার্থীদের ডিফেন্স টেকনোলজিতে ডিগ্রী (ডিজাইন/ টুল ইঞ্জি) এবং কমব্যাট ভেহিক্যাল ইঞ্জিঃ স্পেশ্যালইজেশন সহএম. টেক, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী, সংশ্লিষ্ট ট্রেডের এনএসি/ এনটিসি সার্টিফিকেটধারী, ১০ম শ্রেণী, ভারী গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স বা ক্রেন অপারেশনে এনএসি/ এনটিসি সার্টিফিকেট, দশম শ্রেণী ও (রিগার ট্রেড) এনএসি/ এনটিসি সার্টিফিকেটধারী এবং আইনের ডিগ্রিধারী হতে হবে। সমস্ত ডিগ্রি অন্তত ৬৫ শতাংশ (তফশিলি/ প্রতিবন্ধী হলে ১০ শতাংশ ছাড়) নম্বর নিয়ে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউশন থেকে পাশ করা রেগুলার/ পুরো সময়ের ডিগ্রি হতে হবে।
০৫-০৭-২০২৪ তারিখের হিসেবে বয়স ২৮ বছরের মধ্যে। বয়সের ছাড় আছে। বেসিক পে মাসে ৩০,০০০ টাকা, ২৩,০০০ টাকা এবং ২১,০০০ টাকা। সঙ্গে ডিএ, বিশেষ ভাতা, ইনক্রিমেন্ট, বীমা ইত্যাদি।
তফশিলি/ প্রতিবন্ধী/ প্রাঃসঃকঃ/ মহিলা প্রার্থী ছাড়া বাকি প্রার্থীদের আবেদনের ফি বাবদ দিতে হবে ৩০০ টাকা।
আবেদন করবেন www.avnl.co.in ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে। আবেদনপত্র সঙ্গে বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সহ প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত কপি এবং উপযুক্ত ফি। ডাকে পাঠাবেন ৫ জুলাইয়ের মধ্যে। এই ঠিকানায়: The Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi, Chennai – 600054. খামের ওপর পদের নাম ও বিজ্ঞপ্তি নং HVF/FTC/RECT/2024/02 এবং Post Bag No. 01 লিখবেন। এই নিয়োগ সংক্রান্ত কোনও জিজ্ঞাস্য থাকলে মেইল করতে পারেন hvf@ord.gov.in আইডি –তে কিংবা ফোন করতে পারেন 044-26843443/ 26843445 নম্বরে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।
পিডিএফ ডানলোড করতে ক্লিক করুন: এখানে

