ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্টে ২২৬
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেন্টেন্যান্স অ্যাসোসিয়েট, টেকনিশিয়ান, স্টেশন কন্ট্রোলার সহ বিভিন্ন পদে ২২৬ জনকে নিচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশনে। নিয়োগ হবে ২ বছরের চুক্তিভিত্তিতে। শুরুতে ট্রেনিং।
মেন্টেন্যান্স অ্যাসোসিয়েট: মোট শূন্যপদ ৬২টি। এরমধ্যে থেকে মেকানিক্যাল: ২টি। ইলেক্ট্রিক্যালে ৩৬টি। ইলেক্ট্রনিক্সে ২২টি। সিভিলে ২টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। বয়স ২৮ বছরের মধ্যে।
প্রোগ্রামিং অ্যাসোসিয়েট: শূন্যপদ ৪টি। কম্পিউটার সাইন্স/ আইটি/ বিসিএ/ বিএসসি (আইটি)-এর ৩ বছরের ডিপ্লোমা। বয়স ২৮ বছরের মধ্যে।
টেকনিশিয়ান: মোট শূন্যপদ ৯৩টি। এরমধ্যে থেকে ইলেক্ট্রিশিয়ানে ৪৩টি। ইলেক্ট্রনিক মেকানিকে ২৭টি। এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেটরে ৩টি। ফিটারে ১৮টি। ওয়েল্ডারে ২টি। সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই (এনসিভিটি/ এসসিভিটি) সার্টিফিকেটধারী হতে হবে। বয়স ২৫ বছরের মধ্যে।
স্টেশন কন্ট্রোলার/ ট্রেন অপারেটর/ ট্রাফিক কন্ট্রোলার: শূন্যপদ ৬৭টি। ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ৩ বছরের ডিপ্লোমা অথবা ফিজিক্স/ কেমিস্ট্রি/ ম্যাথমেটিক্স নিয়ে বিএসসি পাশ। বয়স ২৮ বছরের মধ্যে।
মেন্টেন্যান্স অ্যাসোসিয়েট/ প্রোগ্রামিং অ্যাসোসিয়েট/স্টেশন কন্ট্রোলার/ ট্রাফিক কন্ট্রোলার পদের ক্ষেত্রে থোক মাইনে ৩৫,২৫০ টাকা, ট্রেন অপারেটর পদের থোক মাইনে ৩৭,৭৫০ এবং টেকনিশিয়ান পদের মাইনে ২৩,৮৫০ টাকা।
প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে। এছাড়া স্টেশন কন্ট্রোলার পদের ক্ষেত্রে থাকবে অতিরিক্ত সাইকোমেট্রিক টেস্ট। সব শেষে হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। বাছাই পরীক্ষা হবে অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ।
আবেদন করবেন অনলাইনে https://ncrtc.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে। আবেদনের আগে নথিপত্র স্ক্যান করে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। তফশিলিদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: O&M-01/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

