পূর্ব-মধ্যে রেলে ২,২০৬ ট্রেনি অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফিটার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, টার্নার সহ বিভিন্ন ডিসিপ্লিনে ২,২০৬ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে পূর্ব-মধ্য রেলে। ট্রেনিং হবে বিভিন্ন ডিভিশন, প্ল্যান্ট ডিপো ও ওয়ার্কশপে। ট্রেনিংয়ের মেয়াদ ও স্টাইপেন্ড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী।
দানাপুর ডিভিশনে: আসন সংখ্যা ৬৭৫টি। ধানবাদ ডিভিশনে: আসন সংখ্যা ১৫৬টি। প্ল্যান্ট ডিপো/ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ে: আসন সংখ্যা ১৩৫টি। সমস্তিপুর ডিভিশনে: আসন সংখ্যা ৮১টি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশনে: আসন সংখ্যা ৮৯২টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন রিপেয়ার ওয়ার্কশপ/ হার্নাটে: আসন সংখ্যা ১১০টি। মেকানিক্যাল ওয়ার্কশপ/ সমস্তিপুর: আসন সংখা ১১০টি। সোনপুর ডিভিশনে: আসন সংখ্যা ৪৭টি।
মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ দশম/ ম্যাট্রিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও আইটিআই পরীক্ষার পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে www.rrcecr.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৫ নভেম্বরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: RRC/ECR/HRD/Act. App./2021-22. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

