উত্তর-মধ্য রেলে ১,৬৬৪ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেড ১,৬৬৪ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে উত্তর-মধ্য রেলে। ট্রেনিং হবে প্রয়াগরাজ, ঝাঁসি ও আগ্রা ডিভিশন ও ওয়ার্কশপে।
প্রয়াগরাজ ডিভিশন: মোট আসন সংখ্যা ৭০৩টি। ঝাঁসি ডিভিশনে: মোট আসন সংখ্যা ৬৬৫টি। আগ্রা ডিভিশনে: মোট আসন সংখ্যা ২৯৬টি।
মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ এসএসসি/ ম্যাট্রিকুলেশন/ দশম শ্রেণি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেট/ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-১২-২০২১ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১-১২-১৯৯৭ থেকে ৩০-১১-২০০৬-এর মধ্যে।
সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে www.rrcprjy.org ওয়েবসাইটের মাধ্যমে, ১ ডিসেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। তফশিলি, মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: RRC/NCR/02/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

