SBIBank/Rail 

স্টেট ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার

ট্রেড ফিনান্স অফিসার এমএমজিএস-II পদে ১০০ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে রেগুলার ভিত্তিতে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে। নিয়োগ হবে কলকাতা এবং হায়দরাবাদে।

যে কোনও শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা আইআইবিএফ থেকে ফোরেক্স অপারেশন্সে সার্টিফিকেশন থাকলে আবেদন করতে পারেন। পাশ করার পরে ট্রেড ফিনান্স প্রসেসিংয়ে সুপারভাইজরি/ অফিসিয়াল রোলে ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও অসাধারণ যোগাযোগ দক্ষতা, উপস্থাপনা দক্ষতা এবং কাজ সম্পাদনের দক্ষতা থাকা চাই। ৩০.০৪.২০২৬ তারিখের হিসেবে বয়স ২৩ থেকে ৩২ বছরের মধ্যে। ৬ মাসের প্রবেশনের সময় মাইনে ৬৪,৮২০ – ৯৩,৯৬০ টাকা। সঙ্গে ডিএ, বাড়ি ভাড়া ভাতা, প্রভিডেন্ড ফান্ড, পেনশন, ইত্যাদি।

প্রার্থিবাছাই হবে দরখাস্ত বাছাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে।

আবেদনের ফি এবং ইন্টিমেশন চার্জ সাধারণ/ ইডব্লিউএস/ ওবিসি প্রার্থীদের জন্য ৭৫০ টাকা। অন্যদের ফি দিতে হবে না। ফি পেমেন্ট সফল হলে ই-রিসিপ্ট এবং আবেদনের ফর্মের প্রিন্ট নিয়ে রাখবেন। পরে লাগবে।

আবেদন রেজিস্টার করবেন অনলাইনে https://sbi.bank.in/ ওয়েবসাইটের careers > current-openings –এ গিয়ে, ২ জুন, ২০২৬ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি ও একটি সক্রিয় মোবাইল নং থাকা চাই এবং এগুলি ফলাফল ঘোষণা এবং চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে কল লেটার ইস্যু হওয়া পর্যন্ত সক্রিয় থাকা চাই। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment