Public Sector BankBank/Rail 

সরকারি ব্যাঙ্কে ৬৭১৫ প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেইনি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেইনি পদে ৬৭১৫ জন গ্র্যাজুয়েট নিচ্ছে দ্য ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)। ২০২৭-২৮ বর্ষে, কমন রিক্রুটমেন্ট প্রসেস CRP PO/MT-XVI –এর মাধ্যমে বাছাই করে নিয়োগ হবে ১১টি অংশগ্রহণকারী সরকারি ব্যাংকে। শূন্যপদ এবং সংরক্ষণের বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

ভারত সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, ২১.০৭.২০২৬ তারিখের মধ্যে পাশ করা যে কোনও বিষয়ে স্নাতক (Graduation) ডিগ্রিধারী অথবা কেন্দ্র সরকার স্বীকৃত সমতুল ডিগ্রিধারী হতে হবে এবং এসবের সার্টিফিকেট থাকতে হবে। ০১.০৭.২০২৬ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। নিয়ম অনুয়ায়ী বয়সের ছাড় আছে। মাইনে ৪৮,৪৮০ – ৮৫,৯২০ টাকা। বেসিক পে ৪৮,৪৮০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থিবাছাই হবে IBPS PO/MT-XVI Selection Process 2026 –এর মাধ্যমে, চারটি ধাপে – অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা, অনলাইন মেইন পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট এবং কমন ইন্টারভিউ। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্ট মাসে। প্রিলিমিনারি পরীক্ষায় সফলদের অনলাইন মেইন পরীক্ষা হবে অবজেক্টিভ প্রশ্নে, অক্টোবর মাসে। পার্সোনালিটি টেস্ট হবে নভেম্বর মাসে। ইন্টারভিউ হবে নভেম্বর বা ডিসেম্বর মাসে।

ইন্টিমেশন চার্জ বাবদ তফশিলি এবং প্রতিবন্ধী প্রার্থীদের ১৭৫ টাকা এবং বাকি সব প্রার্থীদের আবেদনের ফি এবং ইন্টিমেশন চার্জ বাবদ ৮৫০ টাকা দিতে হবে ২১ জুলাইয়ের মধ্যে।

আবেদন করবেন অনলাইনে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে, ২১ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে। প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে পাবেন প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড। ফি পেমেন্ট করে ই-রিসিপ্ট এবং অনলাইন আবেদনপত্রের প্রিন্টআউট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment