রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে ৪০৯৮ নিয়োগ

Railway Recruitment Board

জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই), ডিপো মেটেরিয়াল সুপারিন্টেন্ডেন্ট (ডিএমএস) এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিএমএ) পদে ৪০৯৮ জনকে নিচ্ছে রেল মন্ত্রকের অধীন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)। কোন পদে কত শূন্যপদ তা জানা যাবে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে। জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই): পদের প্রার্থীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ডিপ্লোমা/ ডিগ্রিধারী হতে হবে। ডিপো মেটেরিয়াল সুপারিন্টেন্ডেন্ট (ডিএমএস): পদের প্রার্থীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/ টেকনিক্যাল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিএমএ): পদের প্রার্থীদের কেমিস্ট্র/ মেটালার্জির প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আরআরবি জেই সিলেবাস পাবেন নীচে বলা ওয়েবসাইটে।

বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। মাইনে সপ্তম সিপিসি-র লেভেল-৬ অনুযায়ী। শুরুতে ৩৫.৪০০ টাকা। আরআরবি জেই রিক্রুটমেন্ট ২০২৬ –এর জন্য প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) এবং প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে।

আবেদন করতে হবে অনলাইনে https://www.rrbapply.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, সম্ভাব্য ১৪ আগস্ট, ২০২৬ থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের মধ্যে। আবেদনের পদ্ধতি পাবেন ওয়েবসাইটে। আবেদন করা হয়ে গেলে দরখাস্তের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে। সেন্ট্রালাইজড নোটিফিকেশন নং ০৪/২০২৬। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *