ইস্ট কোস্ট রেলে ১৫৯৯ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস
অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসেবে ১৫৯৯ জনকে নিচ্ছে ইস্ট কোস্ট রেলে (ECoR)। নিয়োগ হবে ইস্ট কোস্ট রেলওয়ে (ECoR) অ্যাক্ট অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৬-এর মাধ্যমে। এই নিয়োগের প্রধান দায়িত্বপ্রাপ্ত সংস্থা হল রেলওয়ে রিক্রুটেন্ট সেল, ভূবনেশ্বর (RRC/BBS)। ২০২৬-২৭ বর্ষে, অ্যাপ্রেন্টিস আইন, ১৯৬১ –র অধীনে ট্রেনিং হবে নির্ধারিত ২৫টি ট্রেডে।
ট্রেনিংয়ে সময় প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন বর্তমান নিয়ম এবং সময়ে সময়ে রেলওয়ে বোর্ডের নির্দেশ অনুসারে। প্রার্থিবাছাই হবে পুরোপুরি মাধ্যমিক/সমতুলে (মোট অন্তত ৫০ শতাংশ নম্বর) পাওয়া নম্বরের শতকরা হারের ভিত্তিতে প্রস্তুত করা মেধাতালিকার ওপর ভিত্তি করে। কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। ট্রেড এবং কমিউনিটি অনুযায়ী মেধাতালিকা প্রস্তুত করা হবে।
আবেদনের ফি বাবদ সাধারণ/ ওবিসি/ ইডব্লিউএস (পুরুষ) প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধী/ মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন শুধুমাত্র অনলাইনে – অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার সাথে সংযুক্ত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে।
রেজিস্টার করবেন অনলাইনে www.rrcbbs.org.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। প্রথমে রেজিস্টার করবেন এবং তারপর পোর্টালে লগইন করবেন। বিজ্ঞপ্তি নং ECoR/Pers/RRC/Act Apprentice/2026-27. আরও বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।

