রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ হতে চলেছে স্যানিটারি ইন্সপেক্টর! আজই করুন আবেদন
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMC) রাজ্যের ১৯ টি পৌরসভায় স্যানিটারি ইন্সপেক্টর পদে মোট ১৯ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যোগ্যতা:
ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ
স্যানিটারি ইন্সপেক্টর ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেট
বেতন:
ROPA 2019 আইন অনুযায়ী ২৮,৯০০/- টাকা থেকে শুরু
বয়সসীমা:
২১ থেকে ৪০ বছর (১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী)
আবেদন পদ্ধতি:
অনলাইনে পশ্চিমবঙ্গ পৌর সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে
আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথি আপলোড, আবেদন ফি জমা
আবেদন ফি:
অসংরক্ষিত: ২০০/- টাকা
সংরক্ষিত: ৫০/- টাকা
নিয়োগ পদ্ধতি:
২০০ নম্বরের OMR বেসড পরীক্ষা
৪০ নম্বরের পার্সোনালিটি টেস্ট
আবেদনের শেষ তারিখ:
১৯ এপ্রিল, ২০২৪।

