ভারতীয় স্টেট ব্যাঙ্কে ১৫৩৮ ক্লার্ক

State Bank of India

ক্লার্কের পদে ১৫৩৮ জনকে নিচ্ছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (এসবিআই)। স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে শুধুমাত্র তফশিলি/ ওবিসি ব্যাকলগ ভ্যাকান্সিতে, ক্লারিক্যাল ক্যাডারে, জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে নিয়োগ হবে দেশের দেশের ২১টি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলের নির্ধারিত শূন্যপদে।

কলকাতা সার্কেল: মোট শূন্যপদ ৫৫টি (ওবিসি)। নিয়োগ হবে পশ্চিমবঙ্গে। ভাষা জানতে হবে বাংলা/ নেপালি। যে কোনও শাখার স্বীকৃত গ্র্যাজুয়েট হতে হবে। ইন্টিগ্রাল ডুয়াল ডিগ্রি সার্টিফিকেটধারীদের পাশ করে থাকতে হবে ৩১.১২.২০২৬ তারিখ বা তার আগে। গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার/ সেমিস্টারে পাঠরতরাও আবেদনের যোগ্য।

মাইনে ২৪,০৫০ – ৬৪,৪৮০ টাকা। শুরুতে বেসিক পে ২৬,৭৩০ টাকা (২টি অগ্রিম ইনক্রিমেন্ট সহ)। মেট্রো সিটির ক্ষেত্রে শুরুতে সব মিলিয়ে প্রায় ৪৬,০০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা

প্রার্থিবাছাই হবে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং স্থানীয় ভাষায় দক্ষতার পরীক্ষার মাধ্যমে। প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে এবছরের সেপ্টেম্বর মাসে। দ্বিতীয় ধাপের মেইন পরীক্ষা হতে পারে এবছরের অক্টোবর/ নভেম্বর মাসে। দুটি ধাপের পর প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের তৃতীয় ধাপে স্থানীয় ভাষায় দক্ষতার পরীক্ষা হবে।

প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার হতে পারে:- পশ্চিমবঙ্গের- কলকাতা, হুগলি, আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, শিলিগুড়ি এবং বর্ধমানে। ত্রিপুরার- আগরতলায়। আসামের- ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর এবং তেজপুরে।

আবেদনের ফি/ ইন্টিমেশন চার্জ বাবদ, অনলাইনে, ওবিসি প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধী/ এক্সএস/ ডিএক্সএস প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

আবেদন করবেন অনলাইনে www.sbi.bank.in/web/carees/current-openings লিঙ্কের মাধ্যমে, ২৭ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে। বিজ্ঞপ্তি নং CRPD/CR/SPLDRIVE/2026-27/16. আবেদনের পদ্ধতি সহ সব বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *