ভারতীয় রেলে ৬৫৫৭ টেকনিশিয়ান নিয়োগ
টেকনিশিয়ান গ্রেড-ওয়ান সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড-থ্রি পদে ৬৫৫৭ জনকে নিচ্ছে ভারতীয় রেলে। নিয়োগ হবে পশ্চিমবঙ্গের আরআরবি কলকাতা, আরআরবি শিলিগুড়ি এবং আরআরবি মালদা সহ দেশের আরআরবি-তে এবং রেলের বিভিন্ন জোনে। কলকাতা আরআরবি ওয়েবসাইট: https://www.rrbkolkata.gov.in/, মালদা আরআরবি ওয়েবসাইট: https://rrbmalda.gov.in/ এবং শিলিগুড়ি আরআরবি ওয়েবসাইট: https://www.rrbsiliguri.gov.in/। টেকনিশিয়ান গ্রেড-ওয়ান সিগন্যাল: শূন্যপদ ৩২৩টি। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। মাইনে শুরুতে ২৯,২০০ টাকা। মেডিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে B-1.
টেকনিশিয়ান গ্রেড-থ্রি: শূন্যপদ ৬২৩৪টি। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মাইনে শুরুতে ১৯,৯০০ টাকা। প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), প্রমাণপত্র যাচাই (ডিভি) এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার দিনক্ষণ এবং স্থান সংক্রান্ত তথ্য পাবেন সংশ্লিষ্ট আরআরবি ওয়েবসাইটে এবং এসএমএস ও ই-মেইলের মাধ্যমে। পে লেভেল-৫ এবং পে লেভেল-২ –এর জন্য পৃথক কম্পিউটার বেসড টেস্ট হবে।
আবেদনের ফি দেবেন ৩১ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে। আবেদন করবেন অনলাইনে সংশ্লিষ্ট আরআরবি-র ওয়েবসাইটের মাধ্যমে, ২৯ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। বিজ্ঞপ্তি নং CEN No. 02/2026. আরও বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট ওয়েবসাইটে।

