ব্যাঙ্ক অব বরোদায় নানা পদে ২০৬
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডিজিটাল ব্যাঙ্কিং, সিকিউরিটি, ফেসিলিটি ম্যানেজমেন্ট, ইনফর্মেশন সিকিউরিটি, এন্টারপ্রাইজ ডেটা ম্যানেজমেন্ট এবং কর্পোরেট অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেশন প্ল্যানিংয়ের সহ বিভিন্ন ম্যানেজার, টেকনিক্যাল অফিসার/ ম্যানেজার (সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ ইনফর্মেশন সিকিউরিটি/ ট্যাক্সেশন, ইত্যাদি) সহ অন্যান্য পদে মোট ২০৬ জনকে নিচ্ছে ব্যাঙ্ক অব বরোদায়। নিয়োগ হবে রেগুলার বেসিসে, জেএমজি/এস-১ থেকে এসএমজি/এস-IV পদে। পদ অনুযায়ী শূন্যপদ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পদ অনুযায়ী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে বি.ই./ বি.টেক., গ্র্যাজুয়েট, বি.এসসি. বা বি.ই./ বি.টেক. ডিগ্রিধারী, চার্টার্ড অ্যাকউন্ট্যান্ট হতে হবে। সঙ্গে পদ অনুযায়ী ৮/ ৫/ ২/ ৬/ ১০/ ৩/ ৭/ ৪ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা চাই। ১ আগস্ট তারিখের হিসেবে পদ অনুযায়ী প্রার্থীদের ২৪ থেকে ৩৬ বছর/ ২৭ থেকে ৩৯ বছর/ ২৪ থেকে ৩৫ বছর/ ২৫ থেকে ৩৭ বছর/ ২৮ থেকে ৪০ বছর/ ২৫ থেকে ৩৫ বছর/ ৩১ থেকে ৪৩ বছর বয়স হতে হবে। জুনিয়র ম্যানেজমেন্ট পদের মাইনে ৪৮,৪৮০ – ৮৫,৯২০ টাকা। মিডল ম্যানেজমেন্ট পদের মাইনে ৬৪,৮২০ – ৯৩,৯৬০ টাকা এবং ৮৫,৯২০ – ১,০৫,২৮০ টাকা। এমএসজিএস পদের মাইনে ১,০২,৩০০ – ১,২০,৯৪০ টাকা।
আবেদনের ফি জেনারেল/ ইডব্লিউএস/ ওবিসিদের জন্য জিএসটি সহ ৮৫০ টাকা + পেমেন্ট গেটওয়ে চার্জ। এসসি/ এসটি/ পিডব্লিউডি/ ইএসএম বা ডিইএসএম/ মহিলাদের জন্য জিএসটি সহ ১৭৫ টাকা + পেমেন্ট গেটওয়ে চার্জ।
প্রার্থীবাছাই হবে অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রি টেস্ট বা পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার তারিখ জানানো হবে। চূড়ান্ত প্রার্থিবাছাই পরীক্ষা এবং ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে।
অনলাইন রেজিস্ট্রেশন করবেন www.bankofbaroda.bank.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৬ আগস্ট,২০২৬ তারিখের মধ্যে। বিজ্ঞপ্তি নং BOB/HRM/REC/ADVT/2026/15. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

