ইন্ডিয়ান ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার
স্পেশ্যালিস্ট অফিসার পদে ৩৫০ জনকে নিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কে। (কাজ করতে হবে সারা দেশে ছড়িয়ে থাকা ব্যাঙ্কের বিভিন্ন শাখা/ অফিসে।) নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন। নীচে বলা শূন্যপদ কমতে বা বাড়তে পারে এবং সংরক্ষণেরও পরিবর্তন হতে পারে। সংরক্ষণ থাকবে ভারত সরকারের নিয়ম অনুযায়ী। স্কেল-II এবং স্কেল-III পদের নির্বাচিতদের প্রথম ১ বছরের প্রবেশন শুরু হবে কাজে যোগদানের দিন থেকে। ব্যাঙ্কের প্রয়োজন অনুযায়ী নিয়োগ হবে এবং পরে দেের যে কোনও অংশে বদলি হতে পারেন।
স্পেশ্যালিস্ট অফিসার: মোট শূন্যপদ ৩৫০টি। এরমধ্যে- ম্যানেজার – ডিসি অপারেশন্স (স্কেল-II) (পোস্ট কোড ০১): শূন্যপদ ৪টি (অসং ২, তঃজাঃ ১, ওবিসি ১)। ম্যানেজার – ইনফর্মেশন সিকিউরিটি অপারেশন্স (স্কেল-II) (পোস্ট কোড ০২): শূন্যপদ ৩টি (অসং ২, ওবিসি ১)। ম্যানেজার – ডিবিএ (স্কেল-II) (পোস্ট কোড ০৩): শূন্যপদ ৫টি (অসং ৩, তঃজাঃ ১, ওবিসি ১)। ম্যানেজার – নেটওয়ার্ক অপারেশন্স (স্কেল-II) (পোস্ট কোড ০৪): শূন্যপদ ৩টি (অসং ২, ওবিসি ১)। ম্যানেজার – অ্যাপ্লিকেশন ডেভেলপার (স্কেল-II) (পোস্ট কোড ০৫): শূন্যপদ ৩টি (অসং ২, তঃজাঃ ১)। ম্যানেজার – এপিআই ডেভেলপার (স্কেল-II) (পোস্ট কোড ০৬): শূন্যপদ ৪টি (অসং ২, তঃজাঃ ১, ওবিসি ১)। ম্যানেজার – ডেটা অ্যানালিস্ট (স্কেল-II) (পোস্ট কোড ০৭): শূন্যপদ ৩টি (অসং ২, তঃজাঃ ১)। ম্যানেজার – চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (স্কেল-II) (পোস্ট কোড ০৮): শূন্যপদ ১০টি (অসং ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে কমজোর প্রার্থী ১ এবং এসবের মধ্যে থেকে অস্থি প্রতিবন্ধী ১)। সিনিয়র ম্যানেজার – ক্রেডিট (স্কেল-III) (পোস্ট কোড ০৯): শূন্যপদ ২০টি (অসং ৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে কমজোর প্রার্থী ৩ এবং এসবের মধ্যে থেকে প্রতিবন্ধী ১)। ম্যানেজার – ক্রেডিট (স্কেল-II) (পোস্ট কোড ১০): শূন্যপদ ৮০টি (অসং ২৯, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৩, আর্থিকভাবে কমজোর প্রার্থী ৯ এবং এসবের মধ্যে থেকে প্রতিবন্ধী ৩)। সিনিয়র ম্যানেজার – ফিনান্স (স্কেল-III) (পোস্ট কোড ১১): শূন্যপদ ২০টি (অসং ৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে কমজোর প্রার্থী ৩ এবং এসবের মধ্যে থেকে প্রতিবন্ধী ১)। ম্যানেজার – ফিনান্স (স্কেল-II) (পোস্ট কোড ১২): শূন্যপদ ৮০টি (অসং ২৯, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৩, আর্থিকভাবে কমজোর প্রার্থী ৯ এবং এসবের মধ্যে থেকে প্রতিবন্ধী ৩)। সিনিয়র ম্যানেজার – ফিনান্সিয়াল অ্যানালিস্ট (স্কেল-III) (পোস্ট কোড ১৩): শূন্যপদ ১০টি (অসং ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে কমজোর প্রার্থী ১ এবং এসবের মধ্যে থেকে প্রতিবন্ধী ১)। ম্যানেজার – ফিনান্সিয়াল অ্যানালিস্ট (স্কেল-II) (পোস্ট কোড ১৪): শূন্যপদ ৪০টি (অসং ১৬, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০, আর্থিকভাবে কমজোর প্রার্থী ৫ এবং এসবের মধ্যে থেকে প্রতিবন্ধী ১)। সিনিয়র ম্যানেজার – মডেল ভ্যালিডেটর (স্কেল-III) (পোস্ট কোড ১৫): শূন্যপদ ৪টি (অসং ২, তঃজাঃ ১, ওবিসি ১)। সিনিয়র ম্যানেজার – আইটি রিস্ক ম্যনেজমেন্ট (স্কেল-II) (পোস্ট কোড ১৬): শূন্যপদ ১টি (অসং)। সিনিয়র ম্যানেজার – ডাটা অ্যানালিস্ট (স্কেল-III) (পোস্ট কোড ১৭): শূন্যপদ ২টি (অসং ১, ওবিসি ১)। সিনিয়র ম্যানেজার – রিস্ক ম্যানেজমেন্ট (স্কেল-III) (পোস্ট কোড ১৮): শূন্যপদ ৬টি (অসং ৩, তঃজাঃ ১, ওবিসি ২)। সিনিয়র ম্যানেজার – ক্লাইমেট রিস্ক (স্কেল-III) (পোস্ট কোড ১৯): শূন্যপদ ২টি (অসং ১, ওবিসি ১)। সিনিয়র ম্যানেজার – ফোরেক্স ডিলার (স্কেল-III) (পোস্ট কোড ২০): শূন্যপদ ৪টি (অসং ২, তঃজাঃ ১, ওবিসি ১)। সিনিয়র ম্যানেজার – ফোরেক্স ডিলার (ক্রস-কারেন্সি) (স্কেল-III) (পোস্ট কোড ২১): শূন্যপদ ১টি (অসং)। সিনিয়র ম্যানেজার – ডোমেস্টিক ডিলার – রুপি ডেরিভেটিভস (স্কেল-III) (পোস্ট কোড ২২): শূন্যপদ ১টি (অসং)। সিনিয়র ম্যানেজার – ডোমেস্টিক ডিলার – ইকুইটি/ এমএফ (স্কেল-III) (পোস্ট কোড ২৩): শূন্যপদ ১টি (অসং)। সিনিয়র ম্যানেজার – ডোমেস্টিক ডিলার – এনএসএলআর (স্কেল-III) (পোস্ট কোড ২৪): শূন্যপদ ১টি (ওবিসি)। সিনিয়র ম্যানেজার – ডোমেস্টিক ডিলার – এসএলআর (স্কেল-III) (পোস্ট কোড ২৫): শূন্যপদ ২টি (অসং ১, ওবিসি ১)। ম্যানেজার – ওয়েলথ ম্যানেজমেন্ট (স্কেল-II) (পোস্ট কোড ২৬): শূন্যপদ ৫টি (অসং ৩, তঃজাঃ ১, ওবিসি ১)। ম্যানেজার – এইচআর (স্কেল-II) (পোস্ট কোড ২৭): শূন্যপদ ১০টি (অসং ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে কমজোর প্রার্থী ১ এবং এসবের মধ্যে থেকে প্রতিবন্ধী ১)। ম্যানেজার – মার্কেটিং (স্কেল-II) (পোস্ট কোড ২৮): শূন্যপদ ১০টি (অসং ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে কমজোর প্রার্থী ১ এবং এসবের মধ্যে থেকে প্রতিবন্ধী ১)। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – সিকিউরিটি (স্কেল-I) (পোস্ট কোড ২৯): শূন্যপদ ১০টি (অসং ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে কমজোর প্রার্থী ১)। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – সিভিল ইঞ্জিনিয়ার (স্কেল-I) (পোস্ট কোড ৩০): শূন্যপদ ৪টি (অসং ২, তঃজাঃ ১, ওবিসি ১)। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – আর্কিটেক্ট (স্কেল-I) (পোস্ট কোড ৩১): শূন্যপদ ১টি (অসং)।
পদ অনুযায়ী বয়স হতে হবে ২৩ থেকে ৩৩ বছর/ ২৪ থেকে ৩৪ বছর/ ২৬ থেকে ৩৬ বছর/ ২৭ থেকে ৩৭ বছর/ ২৫ থেকে ৩৭ বছর/ ২৫ থেকে ৩৫ বছর/ ২৫ থেকে ৩১ বছর/ ৩০ থেকে ৪৫ বছর এবং ২২ থেকে ৩২ বছরের মধ্য়ে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, সাধাঃ-প্রতিবন্ধীরা ১০ বছের এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
ইনফর্মেশন টেকনোলজি বিভাগের স্পেশ্যালিস্টদের – ক) কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন্স/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন্স/ ইলেক্ট্রনিক্স অ্য়ান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন -এর একটির ৪ বছরের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রিধারী হতে হবে। অথবা খ) ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্য়ান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন্স/ ইনফর্মেশন টেকনোলজি -এর একটির পোসিট-গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। অথবা গ) গ্র্যাজুয়েট প্রার্থীদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি -র ‘বি’ লেভেল (যা আগে DOEACC ‘B’ Level নামে পরিচিত ছিল) পাশ হতে হবে। পদ অনুযায়ী কি কি বাধ্যতামূলক সার্টিফিকেশন, কত বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা, কি কি বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং বাঞ্ছনীয় যোগ্যতা সম্পর্কে তথ্য পাবেন ওয়েবসাইটে। অ্যাকাউন্টস বিভাগের স্পেশ্যালিস্টদের – আইসিএআই; পদ অনুযায়ী ক্রেডিট বিভাগের স্পেশ্যালিস্টদের – যে কোনও শাখার গ্র্যাজুয়েট এবং ২ বছরের পুরো সময়ের এমবিএ (ফিনান্স) বা এমএমএস (ফিনান্স)/ যে কোনও শাখার গ্র্যাজুয়েট এবং পিজিডিবিএ বা পিজিডিবিএম/ আইসিএআই বা আইসিএমএ বা সিএফএ হতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের স্পেশ্যালিস্টদের পদ অনুযায়ী – সিএ/ সিএফএ বা ম্যাথমেটিক্স কিংবা স্ট্যাটিস্টিক্সের পুরো সময়ের রেগুলার মাস্টার্স ডিগ্রিধারী; নির্ধারিত বিষয়ের বি.ই. বা বি.টেক. এমসিএ বা এম.এসসি. কিংবা এমএস ডিগ্রিধারী; সিএ বা নির্ধারিত বিষয়ের ব্যাচেলর্স বা মাস্টার্স ডিগ্রিধারী;সিএ বা নির্ধারিত বিষয়ের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট কিংবা মাস্টার্স ডিগ্রিধারী বা পুরো সময়ের এমবিএ ইত্যাদি ডিগ্রিধারী হতে হবে। ফোরেস্ক/ ট্রেড ফিনান্স ও ট্রেজারি স্পেশ্যালিস্টদের পদ অনুযায়ী – গ্র্যাজুয়েট ডিগ্রিধারী; গ্র্যাজুয়েট ডিগ্রি এবং নির্ধারিত বিষয়ের ২ বছরের পুরো সময়ের ডিগ্রিধারী হতে হবে। এইচআর বিভাগের স্পেশ্যালিস্টদের পদ অনুযায়ী – গ্র্যাজুয়েট এবং নির্ধারিত বিষয়ে ২ বছরের পুরো সময়ের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সিকিউরিট বিভাগের স্পেশ্যালিস্টদের পদ অনুযায়ী – গ্র্যাজুয়েট এবং ৩ মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেশন/ গ্র্যাজুয়েশন স্তরে আইটি বা সংশ্লিষ্ট পেপারে অন্যতম বিষয় হিসেবে নিয়ে পড়ে থাকতে হবে। এস্টেট বিভাগের স্পেশ্যালিস্টদের পদ অনুযায়ী – সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারী বা আর্কিটেকচারের পুরো সময়ের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। ওপরে বলা প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন, সংশ্লিষ্ট অভিজ্ঞতা, বাঞ্ছনীয় যোগ্যতা, কাজের দায়িত্ব, ইত্যদির সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
আবেদনপত্রের সংখ্যার ওপর ভিত্তি করে প্রার্থিবাছাই হবে দরখাস্ত বাছাই ও পরবর্তীতে ইন্টারভিউ; অথবা লিখিত পরীক্ষা/ অনলাইন টেস্ট ও পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত/ অনলাইন পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গোয়েজের ২০টি প্রশ্ন (২০ নম্বর, সময় ২০ মিনিট), (নিজ নিজ কাজ বা বিষয়ের ক্ষেত্র) পেশাদারি জ্ঞানের ৬০টি প্রশ্ন (১২০ নম্বর, সময় ৬০ মিনিট), রিজনিংয়ের ২০টি প্রশ্ন (২০ নম্বর, সময় ২০ মিনিট) এবং কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউডের ২০টি প্রশ্ন (২০ নম্বর, সময় ২০ মিনিট)। ইংলিশ ল্যঙ্গোয়েজ ছাড়া বাকি সব প্রশ্ন হবে ইংরিজি ও হিন্দিতে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে বরাদ্দ নম্বরের ১/৪ ভাগ নম্বর। লিখিত পরীক্ষায় সফলদের মধ্যে থেকে অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদের ৩ গুণ এবং সংরক্ষিত প্রার্তীদর ক্ষেত্রে শূন্যপদের ৫ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। মোট ১০০ নম্বরের ইন্টারভি হবে। সফল হতে অসং/ ইডব্লিউএস প্রার্থীদের অন্তত ৪০ শতাংশ এবং সংরক্ষিত শ্রেণি প্রার্থীদের অন্তত ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত/ অনলাই টেস্ট এবং ইন্টারভিউয়ে ওয়েটেজ থাকবে ৮০:২০।
পরীক্ষা/ সাক্ষাৎকারের কললেটার পাবেন শুধুমাত্র ই-মেইল বা ব্যাংকের ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন/ রোল নম্বর এবং পাসওয়ার্ড/ জন্মতারিখ দিয়ে ব্যাংকের ওয়েবসাইট থেকে কললেটার ডাউনলোড করতে হবে। কল লেটার/ ইনফর্মেশন হ্যান্ডআউটের হার্ড কপি ডাকে বা কুরিয়ারে পাঠানো হবে না। পরীক্ষা হবে দেশের বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে। পরীক্ষা/ সাক্ষাৎকারের কেন্দ্রে পরিবর্তনের কোনও আবেদন গ্রাহ্য হবে না। পশ্চিবঙ্গের- কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী, দুর্গাপুর এবং বর্ধমান;ত্রিপুরার- আগরতলা; আন্দামান ও নিকোবরের- পোর্টব্লেয়ার; আসামের- গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাট, তেজপুর, শিলচর এবং শিলং; ওড়িশার- ভূবনেশ্বর, সম্বলপুর, বেরহামপুর – গঞ্জাম, কটক এবং রৌড়কেলা সহ দেশের বিভিন্ন রাজ্যের পরীক্ষাকেন্দ্রগুলিতে পরীক্ষা হবে। ব্যাঙ্ক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী অনলাইন বা সরাসরি সাক্ষাৎকার হবে চেন্নাই বা অন্য কোনও কেন্দ্রে।
স্কেল-I পদের মাইনে ৪৮,৪৮০ – ৮৫,৯২০ টাকা। স্কেল-II পদের মাইনে ৬৪,৮২০ – ৯৩,৯৬০ টাকা। স্কেল-III পদের মাইনে ৮৫,৯২০ – ১,০৫,২৮০ টাকা।
আবেদন করবেন শুধুমাত্র একটি পদে www.indianbank.bank.in ওয়েবসাইটের ‘কেরিয়ার’ পেজে Recruitment of Specialist Officers – 2026 -এ ক্লিক করে ২৮ এপ্রিলের মধ্যে। অনলাইন আবেদনের পদ্ধতি পাবেন ওয়েবসাইটে। একাধিক আবেদন করলে কেবলমাত্র সর্বশেষ বৈধ আবেদনপত্রটি গ্রাহ্য হবে অন্যান্য আবেদনের জন্য দেওয়া আবেদনের ফি/ ইন্টিমেশন চার্জ বাজেযাপ্ত হবে। ব্যাঙ্ক চাইলে, যে পদের জন্য আবেদন করেছেন, সেই পদ ছাড়া (যদি প্রার্থীর যোগ্যতা থাকে তাহলে) বিজ্ঞাপনে প্রকাশিত অন্য কোনও পদের জন্য বিবেচনা করতে পারে এবং এক্ষেত্রে ব্যাঙ্কের সিদ্ধান্তই চূড়ান্ত। অনলাইন আবেদন করার সময় এখনকার তোলা রঙিন ছবি, সই, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ, নিজের হাতে লেখা ঘোষণাপত্রের ছবি, ইত্যাদির স্ক্যান আপলোড করতে হবে। দরখাস্তের পদ্ধতি সহ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

