onions and specialMiscellaneous Trending News 

হাঁপানি থেকে দূরে থাকতে বিশেষজ্ঞ পরামর্শ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:১৯৯৮ সাল থেকে প্রতি বছর ৫ মে পালিত হয়ে আসছে বিশ্ব হাঁপানি দিবস বা ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে। প্রতিদিন কাঁচা পেঁয়াজ খেলে হাঁপানি দূরে থাকবে বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। গরমের প্রভাব বেড়েছে। এই সময় হাঁপানির সমস্যা বেড়ে যেতে পারে। এর থেকে মুক্তি পেতে হলে উপায় রয়েছে। ধূলো, ময়লা ও গরমের কারণে হাঁপানি আরও শোচনীয় হতে পারে ৷ অ্যাস্থমার ঝুঁকি কমানোর জন্য প্রত্যেক দিন কাঁচা পেঁয়াজ বা ভিন্ন উপায়েও তা খেতে পারেন। কীভাবে সেটা খাবেন তা জানা যেতে পারে।

এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন,পেঁয়াজে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট৷ যা প্রদাহ কমাতে বিশেষ ভাবে সাহায্য করে থাকে ৷ আবার পেঁয়াজে থাকা ভিটামিন-সি ও সালফারের কারণে ব্যাকেটিয়াল ও ভাইরাল ইনফেকশন কমাতে সহায়তা করে। বিভিন্ন রকম অ্যালার্জিও সেরে যায়। কীভাবে বানানো সম্ভব হবে সেই পদ্ধতি জানানো হয়েছে। দেখে নেওয়া যাক।

প্রথমে চিনি গরম করে গলিয়ে নিতে হবে। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে নাড়তে হবে। এবার ওই পাত্রে প্রয়োজন মতো জল দিতে হবে। জল কমতে কমতে এক তৃতীয়াংশ হবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে লেবুর রস ও মধু মেশাতে হবে। তবে কাচের জারে এটি রাখতে হবে। খাওয়ার নিয়ম হল-প্রাপ্তবয়স্করা প্রতিদিন ১ টেবিল চামচ ও ছোটরা প্রতিদিন ১ চা চামচ করে খাওয়ার আগে খেতে পারেন।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment