মানুষকে গুরুত্ব কখন দেবেন!
অল্পতে কাউকে বেশি গুরুত্ব দিলে বা তার যোগ্যতার চেয়ে অতিরিক্ত দাম দিলে সে আপনাকে দুর্বল ভাবতে পারে। তাঁর যোগ্যতার ওপরেই তাঁকে গুরুত্ব দেওয়া উচিত। অযাচিত সম্মান প্রশংসা অনেকেই গ্রহণ করতে পারে না। নিজ সময়, এনার্জি, ইমোশন ব্যয় করার পূর্বে ভাবতেই হবে। অনেকক্ষেত্রে কৃতজ্ঞতার পরিবর্তে সুযোগ নেওয়ার ভাবনা তৈরি হয়। বর্তমান সময়ে কাউকে অতিরিক্ত মন খুলে কথা বলার আগে ভাবতে হবে। আপনার মনের গভীরের কষ্ট, আবেগ, পরিকল্পনাগুলি সহজে কাউকে বলতে যাবেন না। খুব তাড়াতাড়ি অন্যকে বললে বিপদ বাড়তে পারে। আপনাকে হালকা ধরনের মানুষ ভেবে নিতে পারেন।
নিজেকে উজাড় করে দিলে আগ্রহ হারিয়ে যেতে পারে। অনেকে আবার আপনার দুর্বলতা দেখে তা থেকে কার্যসিদ্ধি করে নিতে পারে। এখনকার সময়ে মন-খোলা কথা না বলাই শ্রেয়। যা থেকে বিপদের মুখোমুখি হতে পারেন তা থেকে সাবধানে থাকবেন। খুব সহজে কাউকে আপন ভাবলেও সমস্যা তৈরি হতে পারে। মানুষকে আপন করে নেওয়া খারাপ কিছু না হলেও বাস্তবতা বুঝেই সামনের দিকে চলতে হবে। প্রথমে মানুষটিকে বুঝে নিতে চেষ্টা করতে হবে। সব মানুষ আপনার মতো নাও হতে পারে, আর আপনার মতো হতে চেষ্টাও করবে না। কোনও সম্পর্ক গড়ে তুলতে হলে পরীক্ষা করে, সময় দিয়ে করতে হবে।

