vsscCentral Government Training 

১৫৮ টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস নিচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস হিসেবে ১৫৮ জনকে নিচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। প্রার্থীদের সাদার্ন রিজিয়ন অফ বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং -এর অন্তর্গত স্টেট টেকনিক্যাল বোর্ড থেকে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। ২০২১-২২ বর্ষে নীচে বলা ট্রেডগুলিতে ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ এবং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ ১৯৭৩ -এর অধীনে।

ট্রেনিং পোজিশন-সহ ট্রেডগুলি হল: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং (পোজিশন ৮টি), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (২৫টি), সিভিল ইঞ্জিনিয়ারিং (৮টি), কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং (১৫টি), ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (১০টি), ইনস্ট্রুমেন্ট টেকনোলজি (৬টি) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (৪৬টি)।

অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে, স্টেট টেকনিক্যাল বোর্ড থেকে (৩ বছরের) প্রথম শ্রেণির সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। তবে যাঁরা ২০১৮ সালের অক্টোবর মাসের আগে ডিপ্লোমা পাশ করেছেন বা যাঁরা ফাইনাল ইয়ার ডিপ্লোমা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা আবেদনের যোগ্য নন। ৪-৮-২০২১ তারিের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

১ বছরের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে ডিপ্লোমা স্কোরের ভিত্তিতে।

কোনও দরখাস্তের ফি দিতে হবে না। দরখাস্ত করবেন অনলাইনে https://www.vssc.gov.in ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লিঙ্কের মাধ্যমে, ৪ অগস্টের মধ্যে। বিজ্ঞপ্তি নং VSSC/भर्ती/R&R/9.2/VIN/01/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

অনলাইন দরখাস্তের প্রিন্ট নিতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment