সৈকত শহরে পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবা

Tourist Bus Service

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : একটি বাসে ৪টি সৈকত। সূত্রের খবর, সৈকত শহরে বেড়াতে আসা পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবার বন্দোবস্ত করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এক্ষেত্রে জানা গিয়েছে, একই বাসে পর্যটকেরা দিঘা, মন্দারমণি, তাজপুর ও শঙ্করপুর উপকূলের সবকটি পর্যটন কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন। সূত্রের আরও খবর, এর জন্য প্যাকেজ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ইংরাজি নতুন বছর শুরুর পূর্বেই ওই বিশেষ বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে বলে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ) সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, ১৭ আসনের এই বাস প্রতিদিন সকাল ৮টায় দিঘা থেকে ছাড়বে। মাথাপিছু ভাড়া ধার্য করা হয়েছে ৩৪০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *