বোলপুরে পৌষ মেলা হওয়ার সম্ভাবনা বাড়ছে

Poush Mela

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পৌষ মেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বোলপুরে। সূত্রের খবর, পৌষমেলা হবে না, তা পূর্বে জানিয়েছিল বিশ্বভারতী। এক্ষেত্রে জানা গিয়েছে, সব ঠিক থাকলে চলতি পৌষে মেলা বসতে পারে বোলপুরে। স্থানীয় হস্তশিল্পীদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে বাংলা সংস্কৃতি মঞ্চ গত ৭ ডিসেম্বর বীরভূম জেলা প্রশাসনের কাছে মেলা আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছে বলে খবর। সূত্রের আরও খবর, আগামী ২২ থেকে ৩১ ডিসেম্বর মাস পর্যন্ত রাজ্য সরকারের অধীন শহরের ডাকবাংলো মাঠ ব্যবহারেরও অনুমতি চাওয়া হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে জেলা পরিষদে বৈঠকে বসেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও পুলিশ সুপার-সহ পদস্থ আধিকারিকেরা। আবেদনকারীদের পরিকল্পনা খতিয়ে দেখার পরই মেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রস্তাবিত মেলার সম্পূর্ণ পরিকল্পনা-সহ আবেদনকারীদের বৈঠকের জন্য ডাকা হয়েছে বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *