HoroscopeMiscellaneous 

আজকের রাশিফল

মেষ (Aries): খুশিতে ভরা একটি দিন। কিন্তু বিদেশে ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কারো কারো গহনা বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা রয়েছে। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৬

বৃষ (Taurus): আজ শান্ত ও উদ্বেগমুক্ত থাকার প্রয়োজন। অর্থের আগমণ অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে নিজের উদ্যেশ্য বোঝাতে অসুবিধা হবে। সৃষ্টিশীল প্রকৃতির কাজে নিজেকে প্রকাশ করার জন্য উপযুক্ত সময়। শুভ সংখ্যা: ৫

মিথুন (Gemini): শারীরিক স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে গিয়ে থাকলে আজ যে কোনও জায়গা থেকে অর্থ অর্জনের সম্ভাবনা রয়েছে। অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। শুভ সংখ্যা: ৩

কর্কট (Cancer): কর্মক্ষেত্রে সহকর্মীরা কোনও মূল্যবান জিনিস চুরি করতে পারে, তাই সাবধান হওয়া প্রয়োজন। পরিবারের প্রতি সঠিক সময় দেওয়া প্রয়োজন। সহযোগিতামূলক স্বভাব কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল আনতে পারে। স্ত্রীর সাথে মনোমালিন্যের আশঙ্কা। শুভ সংখ্যা: ৭

সিংহ (Leo): স্ত্রীর স্বাস্থ্যের প্রতি সঠিক দেখভালের প্রয়োজন রয়েছে। কোন নতুন আর্থিক সমঝোতা চূড়ান্ত হতে পারে। সারা দিন খুশি এবং সুন্দর বার্তায় ভরে থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা উন্নত ও গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে। শুভ সংখ্যা: ৫

কন্যা (Virgo): আজ স্বাস্থ্য ভাল থাকার কারণে বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করার সম্ভাবনা রয়েছে। আজ ভাল অর্থ উপার্জনের সম্ভাবনা থাকলেও খরচ বৃদ্ধির ফলে সঞ্চয় করা কঠিন হয়ে পরবে। আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। শুভ সংখ্যা: ৪

তুলা (Libra): চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন খুশি করবে। শ্বশুর কুলের কাছ থেকে আর্থিক সুবিধালাভের সম্ভাবনা রয়েছে। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া মেজাজ খারাপ করতে পারে। প্রেমের সম্পর্ক বজায় রাখতে হলে নিজের আবেগ প্রবণতা সামলে চলতে হবে। শুভ সংখ্যা: ৬

বৃশ্চিক (Scorpio): নিজের খাদ্য নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। রক্ষণশীল বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। নিজের শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করা প্রয়োজন। নিজের আধিপত্য বিস্তারকারী মনোভাব সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে। শুভ সংখ্যা: ৮

ধনু (Sagittarius): গর্ভবতী মায়েদের জন্য আজ খুব একটা ভাল দিন নয়। আজ অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ বজায় থাকবে। সন্তানরা বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। প্রেমের ক্ষেত্রে সময় ভাল যাবে।প্রতারণার হাত থেকে বাঁচতে ব্যবসায় নজরদারি রাখা প্রয়োজন। শুভ সংখ্যা: ৫

মকর (Capricorn): কোনও উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা, যা আর্থিকভাবে লাভবান করতে পারে। অতিরিক্ত সময় শিশুদের সহচর্যে কাটানো প্রয়োজন। প্রেমের সম্পর্ক আজ ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ের জন্য নিজের বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে। শুভ সংখ্যা: ৫

কুম্ভ (Aquarius): আজ ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা দরকার। অর্থ সংক্রান্ত দিক থেকে দিনটি অনুকূলে না থাকার আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশী কিছু ঘটতে চলেছে। কর্মক্ষেত্রে কোনও পুরোনো কাজের প্রশংসা লাভ। শুভ সংখ্যা: ৩

মীন (Pisces): বিদেশে সম্পর্কযুক্ত ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাসের সম্ভাবনা রয়েছে। যাদের সাথে কদাচিৎ সাক্ষাৎ হয় এমন ব্যক্তিদের সাথে যোগাযোগের জন্য ভাল দিন। প্রেমের ক্ষেত্রে ব্যক্তিরা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সংবেদনশীল হবে। শুভ সংখ্যা: ৯

(সংগৃহীত)

Related posts

Leave a Comment