ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নতুন শিখরে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার। সূত্রের খবর, এই প্রথম ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার ৬০ হাজার কোটি ডলার অতিক্রম করল। রিজার্ভ ব্যাঙ্কের সূত্রের খবর, গত ৪ জুন শেষ হওয়া সপ্তাহে তা ৬৮৪.২ কোটি ডলার বেড়ে ৬০,৫০০.৮ কোটি ডলার হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, ঋণনীতি ঘোষণার সময়ে শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, বিদেশি মুদ্রার ভাণ্ডার ৬০ হাজার কোটির কাছাকাছি রয়েছে।

