horoscope 1Miscellaneous 

আজকের রাশিফল

সোমবার ১৯ পৌষ ১৪২৭; ইঃ ০৪ জানুয়ারী ২০২১

মেষ: বিদেশে জমি সংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা। কেউ কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে, সাবধানে থাকা প্রয়োজন। প্রেম বেদনাদায়ক হতে পারে। ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমনে যেতে হতে পারে। শুভ সংখ্যা: ৩

বৃষ: আজ স্বাস্থ্য সুন্দর থাকবে। কোনও অতিথি আজ বাড়িতে আসতে পারে। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দময় এবং আকর্ষণীয় হবে। কর্মস্থলে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ হতে পারে। শুভ সংখ্যা: ২

মিথুন: অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করেই অর্থ বিনিয়োগ করা উচিত। পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে হটকারিতা এড়িয়ে চলা উচিত। প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচী কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। শুভ সংখ্যা: ৯

কর্কট: স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। বিদেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে উপযুক্ত সময়। শুভ সংখ্যা: ৪

সিংহ: চাপ মুক্ত হওয়ার জন্য সন্তানদের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। সন্তানদের লেখাপড়ার জন্য অর্থ ব্যয় হতে পারে। প্রেমে আবেগ প্রবন হওয়ার সম্ভাবনা। অপেক্ষায় না থেকে নতুন সুযোগের সন্ধান করা উচিত। নিকট ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। শুভ সংখ্যা: ২

কন্যা: কোনও সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করা সম্ভব হতে পারে। মাধুর্যতা এবং ব্যক্তিত্ব নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। প্রেমে পরিণতি লাভ হতে পারে। বৈবাহিক জীবন ভাল কাটবে। শুভ সংখ্যা: ৯

তুলা: ঋণ গ্রহণ এড়িয়ে চলতে পারলে ভাল। পরিবারের সদস্যদের সময় দেওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্র শুভ নয়। কর্মস্থলে করা কাজ ভবিষ্যতে লাভদায়ক হতে পারে। আজ লোকজনের থেকে দূরে থাকা ভাল। শুভ সংখ্যা: ৩

বৃশ্চিক: আর্থিক সমস্যা গঠনমূলক চিন্তা বিঘ্নিত করতে পারে। ছোটো ব্যাবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে পারে। সাম্প্রতিককালে ব্যক্তিগত জীবন প্রধান মনোযোগের কেন্দ্র হয়ে দঁড়াতে পারে। স্ত্রীর সঙ্গে সময় ভাল কাটবে। শুভ সংখ্যা: ৫

ধনু: সন্ধ্যা আবেগ মিশ্রিত হতে পারে। দীর্ঘস্থায়ী সম্ভাবনাযুক্ত বিনিয়োগ করা প্রয়োজন। কিছু মানুষের সাথে কথা বলার জন্য সময় নষ্ট হতে পারে। দীর্ঘদিন ধরে কাজের চাপ বিবাহিত জীবনকে ব্যহত করতে পারে। শুভ সংখ্যা: ২

মকর: অস্থাবর সম্পত্তি চুরি হওয়ার আশঙ্কা। সাবধান হওয়া প্রয়োজন জীবনসঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। সাংসারিক জীবনকে ভাল রাখতে একটু সময় দেওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ২

কুম্ভ: ইচ্ছা শক্তির প্রচেষ্টায় শুভ ফল লাভ হতে পারে। জমি-জমা কেনাবেচায় প্রত্যাশিত ফল লাভ হতে পারে। ফেলে রাখা কাজের জন্য ব্যস্ত থাকতে হতে পারে। আত্মীয়রা অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে। শুভ সংখ্যা: ৮

মীন: সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে, কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের হতে পারে। আর্থিক স্থিতি চাপের মধ্যে রাখতে পারে। অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা বয়ে আনতে পারে। নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হতে পারে। শুভ সংখ্যা: ৬

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment