প্রতিভার বিকাশ হোক

Let the talent develop

স্বপ্ন সফল করার জন্য দৌড় থেমবে না। সেটা নদীপথে, স্থলপথে বা আকাশ পথে হোক না কেন। সাফল্যের লক্ষ্যে একজন উদ্যোগী মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। কর্মসংস্থানই সেই মানুষটিকে স্থান পরিবর্তন করতে বাধ্য করে। মনে রাখতে হবে- শিক্ষা বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার অধিকার।

পশ্চিমবঙ্গের সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ থেকেও প্রতিভার বিকাশ ঘটে। আধুনিক শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠেন অনেক তরুণ-তরুণী। সময়ের বদল ঘটেছে। গ্রামাঞ্চলেও শিশু-কিশোরদের হাতেও মোবাইল বা কম্পিউটার মাউস কমবেশি উঠে আসছে। কোনও পিতা-মাতার চোখে সন্তানকে মানুষের মতো মানুষ করার স্বপ্ন থাকে। সন্তানও যেন শহরের সমান সুযোগ পায় তার প্রচেষ্টায় থাকে। সেই বিশ্বাসেই শক্তি জোগায়। প্রগতি-প্রযুক্তি থেমে নেই। দুর্বার তার গতি। প্রতিটি শিশু-কিশোরের চোখে জ্বলে উঠুক ভবিষ্যতের প্রদীপ। সবাই মিলে হাতে হাত রেখে চললে শিক্ষা-কর্মসংস্থান পৌঁছে যাবে দেশের শেষ প্রান্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *