heavy railfallMiscellaneous Trending News 

এবার দেশে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ ভারতে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গোটা দেশে বর্ষায় এখনও পর্যন্ত ৭ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান সচিব মাধবন রাজীবন। অন্যদিকে মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, এবার দেশে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ ভারতে। আবার কম বৃষ্টিপাত হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলে। পাশাপাশি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাতের ঘাটতি বা উদ্বৃত্ত কোনওটিই নেই বলে জানানো হয়েছে। মৌসম ভবন সূত্রে আরও জানা যায়, গাঙ্গেয় বঙ্গে এখনও ৫ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। এবছর আগস্ট মাসে দেশে ১০ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। এই মাসের বৃষ্টি সর্বকালের রেকর্ডে চতুর্থস্থানে পৌঁছেছে।

Related posts

Leave a Comment