ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : গত ১ অক্টোবর মাসে শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার ১১৬.৯ কোটি ডলার কমেছে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী জানানো হয়েছে, এক্ষেত্রে তা হয়েছে ৬৩,৭৪৭.৭ কোটি ডলার। এক্ষেত্রে আরও জানা যায়, তার আগের সপ্তাহে ওই ভাণ্ডার ৯৯.৭ কোটি ডলার কমেছিল। উল্লেখ করা যায়, গত ৩ সেপ্টেম্বর বিদেশি মুদ্রা ভাণ্ডার রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়।

