কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় শীতের কাঁপুনি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ৭ ডিগ্রি তাপমাত্রা নেমেছে। শীতের কাঁপুনিও রয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার ছিল ২২ ডিগ্রি সেলসিয়াসের মতো।
আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, একদিনে ৪ ডিগ্রি নেমে গিয়েছে কলকাতার পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম। অন্যদিকে পাল্লা দিয়ে কমে গিয়েছে জেলার তাপমাত্রাও। নভেম্বরেই শুরু জাঁকিয়ে শীতের আমেজ। শীতের এই আমেজ বেশ কিছু দিন থাকবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
আবহাওয়া বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন,আগামী ৪৮ ঘণ্টায় শীতের আমেজ থাকবে। জেলায় জেলায় জাঁকিয়ে শীতের আবহ থাকবে।এক্ষেত্রে আরও বলা হয়েছে,বঙ্গোপসাগরে ও আরব সাগরে জোড়া ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে। আরব সাগরের ঘূর্ণিঝড় সোমালিয়ার দিকে আছড়ে পড়ার আশঙ্কা। আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু ও পন্ডিচেরী উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার বিকেল নাগাদ এর প্রভাব পড়তে পারে । তবে এর কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলে জানানো হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু -কাশ্মীর লাদাখ ও হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে।

