কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ (কুক অ্যান্ড স্টুয়ার্ড)) পদে ৫০ জনকে নিচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। যোগ্য ভারতীয় তরুণরা আবেদন করতে পারেন অনলাইনে। শারীরিক প্রতিবন্ধীরা আবেদন করবেন না।
নাবিক (ডিবি) ০১/২০২১ ব্যাচ: মোট শূন্যপদ ৫০টি (অসংরক্ষিত ২০, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১৪, আর্থিকভাবে দুর্বল ৫)। অন্তত ৫০ (তপশিলি বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী জাতীয় স্তরের খেলোয়ার হলে ৪৫) শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক সমতুল পাস হতে হবে।
আইএনএস চিলিকায় বেসিক ট্রেনিং শুরু হবে ২০২১ সালের এপ্রিল মাসে। তারপর হবে সি ট্রেনিং এবং প্রোফেশনাল ট্রেনিং।
কুক পদের ক্ষেত্রে প্রার্থীকে আমিষ ও নিরাপদ নিরামিষ পদ রান্না করতে জানতে হবে এবং রেশন ইত্যাদির হিসাব রাখতে হবে। সঙ্গে প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে চালানোর দায়িত্বও পালন করতে হবে। স্টুয়ার্ড পদের ক্ষেত্রে অফিসার্স মেসে ওয়েটার, হাউসকিপিং, মেনটেনেন্স হিসাবে কাজ করতে হবে এবং টাকা-পয়সার হিসাব রাখতে হবে, স্টোর সামলাতে হবে, মেনু তৈরী করতে হবে। সঙ্গে প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে চালানোর দায়িত্ব পালন করতে হবে।
১-৪-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে তফশিলি রা ৫ ওবিসিরা ৩ বছর বয়সে ছাড় পাবেন। নাবিক (ডিবি) পদের মাইনে ২১,৭০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা। প্রধান আধিকারিক পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ আছে। ওই পদে মাইনে ৪৭,৬০০ টাকা।
উচ্চতা অন্তত ১৫৭ সেমি (কেন্দ্রীয় সরকারের আদেশানুসারে ছাড় আছে) হতে হবে। বুকের ছাতি ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই। উচ্চতা ও বয়সের সঙ্গে মানানসই ওজন এবং স্বাভাবিক শ্রবণশক্তি থাকতে হবে।
প্রার্থী বাছাই হবে কেন্দ্র অনুসারে দরখাস্ত বাছাই, প্রতিটি কেন্দ্রে নম্বরের ভিত্তিতে দরখাস্ত বাছাই, অনলাইন লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। প্রাথমিক ডাক্তারি পরীক্ষায় সফল প্রার্থীদের চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা হবে আইএনএস চিলিকায়। পরীক্ষা কেন্দ্রে সঙ্গে নিয়ে যেতে হবে ছবি সাঁটা ৩ কপি ই-অ্যাডমিট কার্ড, দরখাস্তের ফর্মের কপি, দশম পাসের মূল সার্টিফিকেট ও মার্কশীট, কাস্ট সার্টিফিকেটের মূল, ডোমিসাইল সার্টিফিকেট, সচিত্র পরিচয়পত্র ইত্যাদি এবং এখনকার তোলা ১০ কপি রঙিন ছবি প্রভৃতি।
লিখিত পরীক্ষায় থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং বিষয়ে অবজেক্টিভ টাইপ প্রশ্ন। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ৭ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়, ২০টি ওঠ বোস, ১০টি পুশ আপ।
দরখাস্ত করবেন অনলাইনে www.joinindiancoastguard.gov.in ওয়েবসাইটের opportunities বোতামে ক্লিক করে, ৩০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে ও পিডিএফ থেকে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

