জেলার দুর্গাপুজোর থিম মেকাররা মহাসংকটে

durgapuja and thim meker

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পুজোর আয়োজন হবে নামমাত্র। থিম আয়োজনও বাতিল।এই পরিস্থিতিতে তারকেশ্বরের থিম মেকাররা মহাসংকটে। দুর্গাপুজোর আয়োজকরা করোনার আবহে বাজেট কমিয়ে দিয়েছেন। সব মিলিয়ে জেলার থিম রূপকাররা বেজায় সমস্যাতে। থিম কাজের সঙ্গে যুক্ত অনেক মানুষ বেকার। হাতে কোনও কাজও নেই। স্থানীয় সূত্রের খবর, বাঁশ,মাটি,কাঠ সহ সুতোর কাজ করা বিভিন্ন শিল্পীরা কাজ পাচ্ছেন না। দুর্গাপুজোর প্রায় ৩- ৪ মাস আগেই হাতে কোনও কাজ নেই। আয়োজকরা কাজ বাতিল করায় সমস্যা আরও প্রকট হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *