এলাকা পরিদর্শন করলেন বিধাননগরের ডেপুটি কমিশনার

Bidhannagar Commessionar

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: আজ বিধাননগর ডেপুটি কমিশনার সূর্যপ্রতাপ যাদব লেকটাউন এবং দমদম পার্কের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। জানা গিয়েছে, আজ সকাল থেকেই এইসব এলাকা পরিদর্শন করেন তিনি। এই লকডাউন পর্বে মূলত লেকটাউন এবং দমদম পার্ক এলাকায় বিভিন্ন মার্কেট, বাজারগুলির হাল খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা যায়। পাশাপাশি সাধারণ মানুষ প্রত্যেকে মাস্ক পড়ে বেরোচ্ছেন কিনা বা অকারণে কোথাও জমায়েত হচ্ছেন কিনা সেই সমস্ত বিষয়ও খতিয়ে দেখেন তিনি। এদিন পুলিশের পক্ষ থেকে সচেতনতার জন্য মাইকিং করার পাশাপাশি সাধারণ মানুষের হাতে মাস্কও তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *