পদ্মশ্রী পেলেন আউশগ্রামের দু-টাকার শিক্ষক

teacher and two rupies

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পদ্মশ্রী পুরস্কার পেলেন আউশগ্রামের শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়। সূত্রের খবর, ৭৮ বছর বয়সী জঙ্গলমহলের এই শিক্ষক ২ টাকার বিনিময়ে ছাত্রদের পড়ান। স্থানীয় সূত্রের খবর, উত্তর রামনগরের এই বাসিন্দা স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।
চাকরি থেকে অবসরের পর পড়ুয়াদের কাছ থেকে সরে যেতে পারেননি।

এক্ষেত্রে আরও জানা যায়,প্রাথমিকভাবে বিনা পয়সায় শুরু করেছিলেন। পরে বছরে ১ টাকা নিয়ে পড়াতে থাকেন। পরবর্তীতে তা ২ টাকা হয়। জঙ্গলমহলের আদিবাসী গরিব পরিবারের পাশে দাঁড়াতেই সুজিতবাবুর এই প্রয়াস। পড়ুয়াদের মানবিক পাঠও দিয়ে থাকেন তিনি। ওই শিক্ষকের বহু ছাত্র আজ প্রতিষ্ঠিত। থ্যালাসেমিয়া আক্রান্তদেরও পাশে দাঁড়িয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *