রাজ্য বাজেটের একঝলক
দেশের জিডিপি গত আর্থিক বছরে ৭.৭ শতাংশ হারে সঙ্কুচিত। দেশের তুলনায় পশ্চিমবঙ্গে ভিন্ন চিত্র। রাজ্যের মোট আর্থিক উৎপাদন ২০২০-২১ আর্থিক বছরে ১.২ শতাংশ হারে বেড়েছে বলে জানানো হয়।
দেশের জিডিপি গত আর্থিক বছরে ৭.৭ শতাংশ হারে সঙ্কুচিত। দেশের তুলনায় পশ্চিমবঙ্গে ভিন্ন চিত্র। রাজ্যের মোট আর্থিক উৎপাদন ২০২০-২১ আর্থিক বছরে ১.২ শতাংশ হারে বেড়েছে বলে জানানো হয়।
প্রতিটি ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল গড়ার কথা ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ করা যায়, মুখ্যমন্ত্রী বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের মন্ত্রিসভা। ৪৩ জনের এই মন্ত্রিসভায় নয়া মুখ ১৫ জন। ২৪ জন পূর্ণমন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সংখ্যা ১০ জন। প্রতিমন্ত্রী ৯ জন। উল্লেখযোগ্য মন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন ৭ জন। দেখে নিন একুশের মমতা মন্ত্রিসভা।
হ্যাটট্রিক করে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে আসীন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শপথ নিয়েছেন। এখন মন্ত্রিসভা নিয়ে ভাবনা রাজনৈতিক বিশ্লেষকদের। মন্ত্রিসভার শপথ গ্রহণ বাকি রয়েছে। তৃতীয়বার মমতার মন্ত্রিসভায় কারা কারা জায়গা পাবেন তা নিয়ে কৌতূহল তুঙ্গে।
আজ রাজ্য বাজেট পড়বেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এবারের রাজ্য বাজেট পেশ করবেন না অর্থমন্ত্রী অমিত মিত্র। প্রশাসন সূত্রের খবর, রাজ্যের অর্থমন্ত্রী অসুস্থ থাকায় এই সিদ্ধান্ত। এবার বাজেট পড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকার ‘বাউরি কালচারাল বোর্ড’ গড়ে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে বলে খবর।
করোনা পরিস্থিতিতে দীর্ঘ কয়েক মাস স্কুল-কলেজ বন্ধ। এই অবস্থায় কন্যাশ্রী ও রূপশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে থেকে পড়ুয়ারা যাতে বঞ্চিত না হয়ে পড়ে সে দিকে বাড়তি নজর দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতার পুরকর্মীরাও করোনা বিমার অধীনে এসেছে। এই সংক্রান্ত বিষয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। কলকাতা পুরসভা সূত্রের খবর, করোনা ইনসিওরেন্স পলিসির নির্দেশিকাও জারি হয়েছে।
করোনার আবহে থেমে থাকবে না উন্নয়ন। সূত্রের খবর, গ্রামীণ এলাকার ৭১ শতাংশ মানুষের কাছে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে উঠে পড়ে লেগেছে রাজ্য। এক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আর্সেনিক প্রবণ এলাকাগুলিকে।
২ শিফটে রাজ্য কর্মীদের ডিউটির ঘোষণা মুখ্যমন্ত্রীর। লোকাল ট্রেন ও মেট্রো বন্ধ। আবার বাস পর্যাপ্ত নয়। সূত্রের খবর, হাওড়া-শিয়ালদহ মিলিয়ে জেলার লক্ষাধিক মানুষ শহরে আসেন। গণপরিবহণের বর্তমান পরিস্থিতিতে তা সামাল দেওয়া সম্ভব নয়।