PatisaptaMiscellaneous Trending News 

‘মিষ্টি উদ্যোগ’-এর আয়োজনে নানা স্বাদের মিষ্টি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ শীত যত পড়ছে বাজারে খেজুর গুড়ের উৎপাদনও তত বাড়ছে। বাজার ছেয়ে রয়েছে হরেক রকম গুড়ের গন্ধে। দোকানে দোকানে বিভিন্ন স্বাদের গুড়ের মিষ্টি রয়েছে। গুড়ের রসগোল্লা থেকে শুরু করে নানা রকমের সন্দেশ সহ আরও অনেক মিষ্টিও রয়েছে। এবার বাংলার মিষ্টির রূপকাররা গুড়ের ‘মিষ্টি উৎসব’ করতে চলেছে।

সূত্রের খবর, কলকাতা তো রয়েছেই এছাড়াও জেলায় জেলায় নাম করা মিষ্টির দোকানগুলিতে এই উৎসব শুরু হতে চলেছে। এক্ষেত্রে জানা গিয়েছে, সেখানে গুড়ের ‘অফবিট’ মিষ্টিও থাকবে। আর সাথে থাকবে পিঠেপুলি বা পাটিসাপটার মতো নানা স্বাদের বাহার। সূত্রের আরও খবর, খুব শীঘ্রই ১০ টাকার পাউচে খেজুর গুড় নিয়ে মাঠে নামতে চলেছে পঞ্চায়েত দপ্তর। এর সাথে পিঠেও থাকবে। আরও জানা গিয়েছে, প্যাকেট করা পিঠেও পাওয়া যাবে ফাস্ট ফুডের দোকানে। যার দাম ১৫ টাকা।
বাংলার মিষ্টান্ন বিক্রেতাদের নতুন সংগঠন ‘মিষ্টি উদ্যোগ’ আগামী মাস থেকে আয়োজন করতে চলেছে নতুন গুড়ের এই মিষ্টি উৎসবের।
ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন যে পরিস্থিতি চলছে, তাতে কোনও একটি নিদিষ্ট জায়গায় সবাইকে নিয়ে মেলা করা অনেকটাই ঝুঁকির। কারণ তাতে করোনা সংক্রমণের ভয় থেকে যায়। সংগঠনের পক্ষ থেকে তাই ঠিক হয়েছে, সদস্যরা তাঁদের নিজেদের দোকানেই এই উৎসবের আয়োজন করবে। আমরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে দোকানে নানা রকমের পিঠেপুলির বন্দোবস্ত করব।

Related posts

Leave a Comment