রিষড়ার ওয়েলিংটন জুটমিল খুলছে

Wellington Jute Mill

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : খুলছে জুটমিল। সূত্রের খবর, ৫ দিন বন্ধের পর রিষড়ার ওয়েলিংটন জুটমিল খুলছে। বিক্ষোভ ও বিতর্কের কারণে কাজ বন্ধ করেন শ্রমিকরা। এরপর তার জেরেই কারখানা বন্ধের নোটিস পড়ে। সূত্রের আরও খবর, মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। পরবর্তীতে বিজ্ঞপ্তি প্রকাশ করে মিল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য সরকারের অনুরোধ মেনে মিল চালু করা হচ্ছে। উল্লেখ করা যায়, শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল, এরপর তা তুলে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *