Subhash MelaMiscellaneous 

উন্নয়নী সঙ্ঘের ‘সুভাষ মেলা’

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সুভাষ মেলার আয়োজন। স্থানীয় সূত্রের খবর, কুঁদঘাটের ৭১ বছরের পুরনো ক্লাব উন্নয়নী সঙ্ঘের উদ্যোগে ‘সুভাষ মেলা’র আয়োজন হয়ে থাকে। শুরুর দিনগুলিতে এই মেলায় হত স্বদেশি সার্কাস, পুতুল নাচ ও যাত্রা। পরবর্তী সময়ে এই মেলার চরিত্র বদল হয়েছে। তবে বদল হয়নি ক্লাবের ‘নেতাজি মেলা কমিটি’র উদ্যোগে নেতাজির জন্মদিন পালনের রীতি-রেওয়াজ।

স্থানীয় সূত্রের আরও খবর, অনুশীলন সমিতির সদস্য-সহ বিপ্লবী গণেশ ঘোষ, বীণা দাস, পান্নালাল গুপ্ত, অমরেন্দ্রনাথ ভট্টাচার্য, নিরঞ্জন বিশ্বাস এবং চুনীলাল সিংহ প্রভৃতি বিশিষ্টরা সংবর্ধিত হয়েছেন এই ক্লাবে। এক্ষেত্রে আরও জানা যায়, ক্লাবের মাঠে এ বছর নেতাজির জীবনভিত্তিক প্রদর্শনী চলবে। তা চলবে এক সপ্তাহের বেশি। এ বিষয়ে আরও জানা যায়, নেতাজির জীবন ও কীর্তি- বিভিন্ন দেশ ভ্রমণ, হিটলার-সহ অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ, জাপানের সঙ্গে যোগাযোগ ও আজাদ হিন্দ ফৌজের লড়াই প্রভৃতি ছবিতে দেখানো হবে।

Related posts

Leave a Comment