যাদবপুরে অনলাইন ক্লাসের জন্য দুঃস্থ পড়ুয়াদের সাহায্যের আবেদনে সাড়া

Online Classes

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : যাদবপুরে দুঃস্থ পড়ুয়াদের হাতে স্মার্টফোন তুলে দিতে এগিয়ে এলেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে ইস্পাত সংস্থার সর্বভারতীয় বিজনেস প্রধান। পড়ুয়াদের সাহায্য করতে চেয়ে ইচ্ছাপ্রকাশ করে যাদবপুরের কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তাঁরা। এরই পাশাপাশি, বিশ্ববিদ্যালয়েরই একাধিক শিক্ষক একদিনের বেতন দান করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। অনলাইন ক্লাস চালু করার জন্য দুঃস্থ পড়ুয়াদের হাতে মোবাইল ফোন তুলে দিতে ভালই সাড়া পাচ্ছে বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গত, কলা ও বিজ্ঞান ফ্যাকাল্টির বেশ কিছু বিভাগে পুরোদমে অনলাইন ক্লাস চালু হয়ে গিয়েছে। তবে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ক্লাস চালু করা নিয়ে বেশ কিছু সংশয় দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *