Student-2Miscellaneous 

পড়ুয়াদের জন্য নভেম্বরে ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক’

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ৫০ নম্বরের গৃহপাঠ পরীক্ষা নভেম্বরেই। করোনা আবহের প্রকোপ আপাতত নিম্নমুখী। তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। অন্যদিকে পুজোর পর পর স্কুল খোলার প্রস্তুতিও চলছে। পাশাপাশি নভেম্বরে ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক’ বা আদর্শ গৃহপাঠের পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও হচ্ছে। এক্ষেত্রে জানা যায়, প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য ৫০ নম্বরের গৃহপাঠ বাংলা শিক্ষা পোর্টালে আপলোডও করা হয়েছে।

শিক্ষা দফতর সূত্রের খবর, সমাধান করার জন্য শিক্ষক-শিক্ষিকারা পরের মাসে সেই প্রশ্নমালা পড়ুয়াদের দেবেন। উল্লেখ করা যায়, প্রতি মাসে অভিভাবকেরা মিড-ডে মিলের সামগ্রী নিতে স্কুলে আসেন, ওই সময় শিক্ষকেরা তাঁদের হাতে প্রতিটি বিষয়ের গৃহপাঠ তুলে দেওয়া হয়। অভিভাবকেরা বাড়ি গিয়ে তা পড়ুয়াদের হাতে তুলে দেয়। পড়ুয়ারা তার সমাধান করে ফের শিক্ষকদের কাছে তা পাঠিয়ে দিয়ে থাকে। এক্ষেত্রে আরও জানা যায়, আগে এই গৃহপাঠে কোনও নম্বর দেওয়া হত না।

এ বিষয়ে আরও জানা যায়, গত কয়েক মাসে গৃহপাঠে নম্বর দেওয়ার ব্যবস্থা চালু হলেও শিক্ষকদের অভিযোগ ছিল, প্রতিটি বিষয়ে পূর্ণমান সমান ছিল না। কোনও কোনও বিষয়ের পূর্ণমান ছিল ৪৮ নম্বর, কোনও বিষয়ের ১৮ নম্বর আবার কোনও বিষয়ের পূর্ণমান ছিল ২০ নম্বর। এরফলে সামগ্রিক মূল্যায়নে ব্যাঘাত ঘটছিল। এবারেই প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের মডেল গৃহপাঠ পড়ুয়াদের সমাধান করতে দিয়েছে শিক্ষা দফতর।

Related posts

Leave a Comment