বিশ্বের প্রথম সবাক চলচ্চিত্র
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ১৯২৭ সালের ৬ অক্টোবর দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। ওই সালের আজকের দিনে বিশ্বের প্রথম সবাক চলচ্চিত্র অ্যালান ক্রসল্যান্ড পরিচালিত এবং ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত ‘দ্য জ্যাজ সিঙ্গার’ মুক্তি পেয়েছিল। সেই দিনটির স্মরণে আজকের এই বিশেষ দিনটি তাৎপর্যপূর্ণ।

