Snapshot_0Miscellaneous Trending News 

রাজনৈতিক পরম্পরাকে বাঁচিয়ে রেখেছিলেন সোমেন মিত্র : দিলীপ ঘোষ

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সম্পর্কে তিনি বলেন, “খুবই দুঃখের খবর। অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। সিরিয়াস অবস্থায় ছিলেন। সোমেনদা বহু পুরনো রাজনীতিবিদ। পশ্চিমবাংলায় যে রাজনৈতিক পরম্পরা ছিল সেই পরম্পরাকে বাঁচিয়ে রাখার জন্য যে দু- চারজন লোক ছিলেন তারমধ্যে সোমেনবাবু একজন। তাঁর চলে যাওয়াটা একটা অধ্যায় শেষ হওয়া। বাংলার যে রাজনীতির পতন হয়েছে। যে ধরনের রাজনীতি চলছে। বাংলার রাজনীতির পরম্পরার সঙ্গে তা মেলে না। তবে যাঁরা এটাকে ধরে রেখেছিলেন, সোমেনদা তাঁর মধ্যে একজন। তাঁর আত্মার সৎগতি কামনা করি। তাঁর পরিবার- পরিজনের প্রতি আমার সমবেদনা জানাই”।

Related posts

Leave a Comment