জেনে নিন এই সময়ে ঘরোয়া কিছু পানীয় উপকারে আসবে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার দ্বিতীয় তরঙ্গ আছড়ে পড়েছে দেশে। এক্ষেত্রে ঘরোয়া কিছু পানীয় রয়েছে তা খাওয়া হলে উপকার পাবেন। সহজ পদ্ধতি অনুসরণের মাধ্যমে বাড়িতে বসেই তৈরি করা যাবে এই সব পানীয়। এই আবহে সতর্ক হওয়া খুব জরুরি। মানুষ ফের গৃহবন্দি হয়ে পড়ছে। এই সময় প্রয়োজন মতো স্বাস্থ্যকর খাদ্য ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে ঘরোয়া উপায়ে তৈরি কিছু পানীয় রয়েছে যা খুবই উপকারী। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারলেই করোনা সংক্রমণের মোকাবিলা করা সম্ভব। এই সব উপাদান রান্না ঘরে সহজেই পাওয়া যায়।
যেমন- হলুদ চা। এটি হলুদ, মধু এবং লেবু দিয়ে তৈরি করা যায়। হলুদে কারকিউমিন নামের একটি যৌগ থাকায় যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। শরীরের ব্যথা উপশমেও সহায়তা করে থাকে। এই পানীয় তৈরি করতে জল দিয়ে হলুদ সেদ্ধ করতে হবে। পরিমাণ মতো লেবু ও মধু দিয়ে গরম খেলে উপকার পাওয়া যায় ।
মশলা চা -ও এই সময় উপকারী। এই উপাদানগুলি ঘরোয়াভাবে পাওয়া যায়। বানানোর পদ্ধতি- আদা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, তুলসী পাতা ও মধুর সহযোগে পরিমাণ মত জলে ২৫-৩০ মিনিট ফুটিয়ে নিন। এই পানীয়তে অ্যান্টিব্যাকটিরিয়াল এবং অ্যান্টিভাইরাল থাকায় যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে।
সবুজ স্যুপ- স্বাস্থ্যকর এবং সুস্বাদু সবুজ স্যুপটি বিশেষ করে গরমের সময়ে খুবই উপকারী। এটি ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ থাকে। এই মিশ্রণ বানানোর জন্য প্রয়োজন হবে পালং শাক, আম, আনারস, লেবুর রস, কাঁচা আদা। আমন্ড মিল্ক ও দই নিয়ে মিশ্রণটি বানাতে হবে। ঠাণ্ডা পরিবেশন করলে ভালো লাগবে ও উপকারও পাওয়া যাবে।
হানি লেমনেড- এই মিশ্রণটি তৈরি করার জন্য চার কাপ জলে কাঁচা আদা, দারচিনি, কয়েকটা রসুনের কোয়া, এক চা চামচ পুদিনার রস এবং লেবুর রস
দিয়ে মিশ্রণটি বানাতে হবে। সর্দি-কাশিতে এটি খুব উপকারী।
কাড়া -রান্নাঘরে এই উপাদানগুলি মেলে। তুলসী, লবঙ্গ, দারচিনি, আদা, জোয়ান, হলুদ এবং কালো মরিচ দিয়ে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। এরপর পরিমাণ মতো মধু বা গুড় দিয়ে নিতে পারেন। সর্দি-কাশির খুব উপকারী এই পানীয়। করোনা প্রতিরোধে এই সব পানীয় বিশেষ উপকারে আসবে,আয়ুর্বেদ বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছেন।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

