কালীপুজোর পর রাজ্যে স্কুল খোলার সম্ভাবনা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে স্কুল খোলার বিষয়টি নির্ভর করছে কালীপুজোর পর। সূত্রের খবর, এ ব্যাপারে কালীপুজোর পর সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এবং নবান্ন সূত্রের খবর, কালীপুজোর পর স্কুল খোলার বিষয়টি নিয়ে ভাবা হবে। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অন্যদিকে আইসিডিএস কেন্দ্রের ক্ষেত্রে বাড়ি বাড়ি খাবার পৌঁছানো ও মিড-ডে মিল যেভাবে চলছে সেই ভাবেই চলছে বলে জানানো হয়েছে। অক্টোবর ও নভেম্বরের ক্ষেত্রে এই সংক্রান্ত নির্দেশিকা জারি হবে বলেও জানা গিয়েছে।

